ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী

রোববারের মধ্যে দাবি না মানলে যমুনার সামনে অবস্থানের ঘোষণা জামায়াতসহ ৮ দলের

  • আপলোড সময় : ১২-১১-২০২৫ ০২:১৪:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৫ ০২:১৪:৪৬ অপরাহ্ন
রোববারের মধ্যে দাবি না মানলে যমুনার সামনে অবস্থানের ঘোষণা জামায়াতসহ ৮ দলের
নির্বাচনের আগে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারিসহ পাঁচ দফা মানতে আগামী রোববার (১৬ নভেম্বর) পর্যন্ত আল্টিমেটাম দিয়েছে জামায়াতসহ ৮ দল। এই সময়ের মধ্যে দাবি মানা না হলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছেন তারা।আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর মগবাজার আল ফালাহ মিলনায়তনে এক যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়া হয়।সংবাদ সম্মেলনে বলা হয়, আগামীকাল শুক্রবার ৫ দফা দাবিতে সারাদেশে জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। আর আগামী রোববার (১৬ নভেম্বর) সকাল ১১টায় ৮ দলের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে দুপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগেই দাবি মেনে নেয়া না হলে সংবাদ সম্মেলন থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের কর্মসূচি ঘোষণা করা হবে।




ব্রিফিংয়ে গোলাম পরওয়ার বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ৮ দলের সঙ্গে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করবেন বলে আশা করছি। নেতারা এরইমধ্যে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়েছেন। এই সাক্ষাতেই রাজ সংকটের নিরসন হবে।তিনি আরও বলেন, ফ্যাসিস্টদের দোসররা নাশকতা সৃষ্টির পায়তারা করছে। শাটডাউনের নামে এরইমধ্যে বাসে আগুন ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে পরিস্থিতি শান্ত রাখতে সরকারকে সহায়তা করতে আমরা প্রস্তুত।




এ সময় নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে আগামীকাল রাজপথে থাকারও ঘোষণা দেয় জামায়তসহ সমমনা ৮ দলের নেতারা।

কমেন্ট বক্স
দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস