ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিম ও আলী আজম কারাগারে

  • আপলোড সময় : ১৪-১১-২০২৪ ০৫:৪৬:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৪ ০৫:৪৬:৩৪ অপরাহ্ন
সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিম ও আলী আজম কারাগারে
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত পৃথক দুটি হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিম ও আলী আজমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে সিএমএম আদালতে তাঁদের হাজির করা হয় এবং আদালত তাঁদের আটক রাখার নির্দেশ দেন।

ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমের ছেলে সোলাইমান সেলিমকে চকবাজার থানার রাকিব হাওলাদার হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়। আদালতে তাঁর ১০ দিনের রিমান্ড চাওয়া হলেও রিমান্ড শুনানি ২৭ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। আদালত থেকে নেওয়ার সময় সোলাইমান সেলিম "জয় বাংলা, জয় বঙ্গবন্ধু" স্লোগান দেন।

ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজমকে মিরপুর থানার নাহিদুল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত, যদিও জামিন চেয়ে আবেদন করা হয়েছিল।

উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন পেশার অন্তত ৯০ জন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে, যার মধ্যে প্রাক্তন মন্ত্রী, সংসদ সদস্য এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা অন্তর্ভুক্ত আছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা