ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ সীমান্তে সাপ-কুমির মোতায়েন করবে ভারত! এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কখন, প্রশ্ন জামায়াত আমিরের সরকার না মানলে বাজারে সরবরাহ বন্ধের হুমকি ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে বিধবাকে হোটেলে নিয়ে ধর্ষণ, অতঃপর পুলিশের মাথা ফাটিয়ে পালালেন আসামি, দিতে হলো চার সেলাই শাহজালালে ৮৩ লাখ টাকার স্বর্ণ ও ৯ হাজার ডলারসহ হজ কাফেলার মোয়াল্লেম গ্রেপ্তার পাওনা টাকা দিতে ডেকে নিয়ে যুবককে হত্যা এত এত রসগোল্লা খায়, তবুও মোটা হয় না: জয়াকে নিয়ে প্রসেনজিৎ গলায় ট্যাবলেট আটকে প্রাণ গেলো দেড় বছরের শিশুর মোদি পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে চেয়ে ভারতকেই বিচ্ছিন্ন করে ফেলেছেন’ উঠে যান ৭ হাজার ফুট উঁচু দুর্গম পাহাড়ে, যেভাবে ইরানে লুকিয়ে ছিলেন মার্কিনসেনা রায়ে অসন্তুষ্ট আবু সাঈদের বাবা বললেন, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল মোবাইলে কথা বলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি আবু সাঈদ হত্যা মামলায় কার কার কী সাজা হলো এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা মারা গেছেন হাদি হত্যা মামলায় প্রধান আসামি অস্ত্র মামলায় ফয়সাল করিমের ১০ বছরের কারাদণ্ড বন্ধুর বিয়েতে দুই লিটার অকটেন উপহার ভাত রান্নায় দেরি হওয়ায় স্ত্রীর গায়ে গরম মাড়, স্বামী গ্রেপ্তার সংরক্ষিত নারী আসন: হিসেবনিকেশে কোন জোট পাচ্ছে কত আসন

ইথিওপিয়ায় প্রথমবারের মতো মারবার্গ ভাইরাস শনাক্ত, কীভাবে ছড়ায়?

  • আপলোড সময় : ১৫-১১-২০২৫ ১১:০২:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১১-২০২৫ ১১:০২:৪৪ পূর্বাহ্ন
ইথিওপিয়ায় প্রথমবারের মতো মারবার্গ ভাইরাস শনাক্ত, কীভাবে ছড়ায়?
পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ায় প্রাণঘাতী মারবার্গ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। প্রথমবারের মতো এ ভাইরাস-সৃষ্ট রোগের প্রাদুর্ভাব নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ওমো অঞ্চলে ৯ জনের দেহে জীবাণুটি শনাক্ত হওয়ার পরই এ কথা জানিয়েছে কর্তৃপক্ষ। খবর আলজাজিরা।
ভাইরাল হেমোরেজিক ফিভার সন্দেহে রোগ পরীক্ষা করতে গিয়ে ধরা পড়ে মারবার্গ ভাইরাসের উপস্থিতি। ইবোলা ভাইরাসের সমগোত্রীয় ফিলোভাইরাস মারবার্গকে আরও তীব্র ও প্রাণঘাতী বলছেন বিশেষজ্ঞরা।সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (সিডিসি)-এর তথ্য অনুযায়ী, এখনও এ ভাইরাসের কোনো টিকা বা নির্দিষ্ট চিকিৎসা নেই। আক্রান্ত ব্যক্তি সাধারণত জ্বর, র‍্যাশ, এবং তীব্র রক্তক্ষরণের শিকার হয়ে থাকে। মূল উৎস বাদুড় হলেও, সংক্রমিত ব্যক্তির শরীরের তরল বা দূষিত বস্তু স্পর্শের মাধ্যমে ছড়ায় এ জীবাণু।




মারবার্গ ভাইরাস কী ও কীভবে ছড়ায়?

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর তথ্য অনুসারে, প্রাণঘাতী ইবোলা ভাইরাসের সমগোত্রীয় হলো মারবার্গ। ১৯৬৭ সালে জার্মানির মারবার্গ ও ফ্রাঙ্কফুর্ট এবং সার্বিয়ার বেলগ্রাদে সংক্রমণ ছড়িয়ে পড়ার পর ৩১ জন আক্রান্ত ও ৭ জনের মৃত্যুর পর প্রথম মারবার্গ ভাইরাস শনাক্ত হয়। আফ্রিকান সবুজ বানর এবং শূকর এই ভাইরাসের জীবাণু বহন করে। মানুষের মধ্যে এটি ছড়ায় প্রধানত বাদুড়ের বসবাস আছে এমন গুহা ও খনিতে দীর্ঘদিন অবস্থান করা ব্যক্তির মাধ্যমে।

এছাড়াও মানুষের মধ্যে এটি ছড়ায় দৈহিক তরল এবং আক্রান্ত ব্যক্তির রক্ত স্পর্শের মাধ্যমে। এমনকি সুস্থ হওয়ার পরও বেশ কয়েক মাস আক্রান্ত ব্যক্তির রক্ত বা বীর্য থেকে অনেকের মধ্যে ভাইরাসটি ছড়াতে পারে।

কমেন্ট বক্স
তেল পেতে গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করলেন যুবক

তেল পেতে গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করলেন যুবক