ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে: প্রধানমন্ত্রী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন সারাদেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

সংস্কারের গতিই ঠিক করবে নির্বাচন কত দ্রুত হবে: এএফপিকে ড. ইউনূস

  • আপলোড সময় : ১৪-১১-২০২৪ ০৬:০৮:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৪ ০৬:০৮:৪৮ অপরাহ্ন
সংস্কারের গতিই ঠিক করবে নির্বাচন কত দ্রুত হবে: এএফপিকে ড. ইউনূস
বাংলাদেশের নির্বাচনী পরিস্থিতি নিয়ে এখন সারা দেশে আলোচনা চলছে। বেশ কিছু রাজনৈতিক দল দ্রুত নির্বাচন চাইলেও, কেউ কেউ বর্তমান নির্বাচনী কাঠামোর সংস্কার শেষে নির্বাচন আয়োজনের পক্ষে। 

এ বিষয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বার্তা সংস্থা এএফপির সঙ্গে বুধবার এক সাক্ষাৎকারে জানান, প্রয়োজনীয় সংস্কার শেষ করেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, "সংস্কারের গতি নির্ধারণ করবে কত দ্রুত সময়ে নির্বাচন হবে।"

বর্তমানে জলবায়ু বিষয়ক সম্মেলন কপ-২৯ এ অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে অবস্থান করছেন ড. ইউনূস। তিনি জানান, ক্ষমতায় আসার পর তাঁর প্রতিশ্রুতি ছিল বাংলাদেশকে গণতান্ত্রিক পথে এগিয়ে নেওয়া। সেই প্রতিশ্রুতি রক্ষায় যত দ্রুত সম্ভব নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করা হবে।

ড. ইউনূস উল্লেখ করেন, সংবিধান, সরকারের কাঠামো, সংসদ এবং নির্বাচনী আইন সংস্কার প্রক্রিয়ায় সবার সহযোগিতা প্রয়োজন, যেন দ্রুত নির্বাচন আয়োজন করা সম্ভব হয়। তিনি বলেন, "আমরা অন্তর্বর্তী সরকার, তাই আমাদের মেয়াদ যত কম হওয়া সম্ভব তত কম হওয়া উচিত।"

গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর ছাত্র-জনতার দাবির প্রেক্ষিতে ড. ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

শেখ হাসিনার শাসনামলে সহিংসতায় শত শত মানুষের মৃত্যু ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পর ইউনূস সরকার দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে এবং অচিরেই দেশে স্থিতিশীলতা ফিরবে বলে তিনি আশাবাদী।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা

শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা