ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

ফাইনালে উঠার লড়াইয়ে ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

  • আপলোড সময় : ২১-১১-২০২৫ ০৪:২০:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১১-২০২৫ ০৪:২০:০৮ অপরাহ্ন
ফাইনালে উঠার লড়াইয়ে ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ
রাইজিং স্টারস এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ‘এ’ ও ভারত ‘এ’ দল। শুক্রবার (২১ নভেম্বর) কাতারের দোহায় ফাইনালে উঠার লড়াইয়ে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ভারত।চলমান আসরে শুরুটা দুর্দান্ত করে বাংলাদেশ দল। গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচে হংকং ও আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে জয় থাকায় সেরা চারে আগেই এক পা আগে দিয়ে রেখেছিল আকবর আলীর দল। যদিও গ্রুপ পর্বের শেষ ম্যাচে গত বুধবার শ্রীলঙ্কা ‘এ’ দলের কাছে ৬ রানে হেরে বসে। অবশ্য ম্যাচ হারলেও এ গ্রুপের শীর্ষে ছিল বাংলাদেশ ‘এ’ দল। 




অন্যদিকে, ‘বি’ গ্রুপ থেকে সেমিফাইনালে উঠেছে পাকিস্তান ‘এ’ এবং ভারত ‘এ’ দল। ৩ ম্যাচের সবকটিতে জিতে গ্রুপসেরা পাকিস্তান। আর দুইয়ে থাকা ভারতের সঙ্গে ফাইনালে ওঠার লড়াইয়ে নামছে বাংলাদেশ।বাংলাদেশ ‘এ’ দলের একাদশ: হাবিবুর রহমান সোহান, জিশান আলম, জাওয়াদ আবরার, আকবর আলী (উইকেটকিপার ও অধিনায়ক), মাহিদুল ইসলাম অংকন, ইয়াসির আলি, এসএম মেহরব, আবু হায়দার রনি, রাকিবুল হাসান, আব্দুল গাফফার সাকলাইন ও রিপন মণ্ডল।ভারত ‘এ’ দলের একাদশ: প্রিয়াংশ আর্য, বৈভব সূর্যবংশী, নমন ধীর, নেহাল ওয়াধেরা, জিতেশ শর্মা (উইকেটকিপার ও অধিনায়ক), হর্ষ দুবে, আশুতোষ শর্মা, রামানদীপ সিং, বিজয়কুমার বৈশাখ, গুরজাপনীত সিং ও সুয়াশ শর্মা।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম