ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

আফটারশকের সম্ভাবনা আছে কি না? যা জানালেন আবহাওয়াবিদ

  • আপলোড সময় : ২১-১১-২০২৫ ০৪:২৫:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১১-২০২৫ ০৪:২৫:০৫ অপরাহ্ন
আফটারশকের সম্ভাবনা আছে কি না? যা জানালেন আবহাওয়াবিদ
শুক্রবার সকালে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পের পর রাজধানীর বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এদিন সকাল ১০টা ৩৭ মিনিটে অনুভূত এই ভূমিকম্প কয়েক সেকেন্ড স্থায়ী থাকলেও এতে তিনজনের প্রাণহানির পাশাপাশি প্রভাব পড়েছে রাজধানীর নানা স্থাপনায়।ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করে আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেছেন, আপাতত এই ভূমিকম্পের আফটারশকের কোনো সম্ভাবনা পাওয়া যায়নি।তিনি বলেন, অনুভূত হওয়া ভূমিকম্পটি মধ্যম বা মডারেট মাত্রার, যার শক্তি খুব বেশি নয়, কিন্তু স্পষ্টভাবে অনুভূত হয়। সাধারণত এই ধরনের ভূমিকম্প রিখটার স্কেলে ৪.৫ থেকে ৬.০ মাত্রার মধ্যে হয়।




তিনি আরও বলেন, এই ধরনের ভূমিকম্পে মাটির কাঁপা স্পষ্টভাবে অনুভূত হয়, বাড়ির মধ্যে আসবাবপত্র বা হালকা বস্তু নড়তে পারে, তবে সাধারণত বড় ধরনের ধ্বংস বা প্রাণহানি ঘটে না।আবহাওয়াবিদ জানান, মাঝারি মাত্রার ভূমিকম্পে কিছু সময় আফটারশকের সম্ভাবনা থাকে, তবে সব সময় তা তীব্র হয় না। সহজভাবে বলতে গেলে, এটি হলো না খুব দুর্বল, না খুব শক্তিশালী— মাঝারি ধরনের ভূমিকম্প, যা স্থানীয় মানুষজনের মধ্যে কেঁপে ওঠার অনুভূতি সৃষ্টি করতে পারে।এর আগে, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়।




মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস), ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৭, আর কেন্দ্রস্থল ঘোড়াশালের নিকটবর্তী এলাকা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা