ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

মতিঝিলে নেশার টাকা না পেয়ে স্ত্রীর ওপর অভিমান করে স্বামীর আত্মহত্যা

  • আপলোড সময় : ২২-১১-২০২৫ ০১:২২:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১১-২০২৫ ০১:২২:১৮ অপরাহ্ন
মতিঝিলে নেশার টাকা না পেয়ে স্ত্রীর ওপর অভিমান করে স্বামীর আত্মহত্যা

রাজধানীর ফকিরাপুলে নেশার টাকা না পেয়ে স্ত্রীর ওপর অভিমান করে মো. মিজানুর রহমান (২৬) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। 



শনিবার ভোর সোয়া ৫টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত মিজানুর লালমনিরহাটের আদিতমারী উপজেলার চন্দন পাট গ্রামের এবাদুল্লাহ রহমানের ছেলে। বর্তমানে ফকিরেরপুল ১ নং গলিতে ভাড়া থাকতেন। 



মিজানুরের স্ত্রী সাহিদা বেগম বলেন, আমার স্বামী আগে ভ্যান চালাতেন। এখন কিছুই করে না, বাসায় বেকার বসে থাকে। এর আগেও নেশা করার জন্য আমাকে মারধর করে টাকা পয়সা নিয়ে যেত। আমি মানুষের বাড়িতে রান্নার কাজ করি। গতকালকেও সে নেশা করার জন্য আমার কাছে টাকা চেয়েছিল। আমি টাকা দেইনি বলে আমাকে ঘর থেকে মেরে বের করে দিয়েছে। পরে ভোররাতে রুমে গিয়ে দেখি ভেতর থেকে দরজা বন্ধ। পরে দরজা ভেঙে দেখি আমার স্বামী সিলিং ফ্যানের হুকের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ঝুলে আছে। পরে প্রতিবেশীদের সহযোগিতায় অচেতন অবস্থায় দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার স্বামী আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি মতিঝিল থানা পুলিশকে জানানো হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা