ঢাকা , বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ , ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝড়ো হাওয়ায় ভেঙে পড়ল স্ট্যাচু অব লিবার্টির রেপ্লিকা সাত পাকে সাত বীরশ্রেষ্ঠকে নীরব শ্রদ্ধা বিজয় উৎসবে প্যারাজাম্পের কারণে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল ভারতে পালিয়ে সেলফি পাঠিয়েছেন হাদির ওপর হামলাকারী: সায়ের মা-মেয়েকে হত্যা, গৃহকর্মীর ভয়ংকর অতীত জানাল পুলিশ আনিস আলমগীর-শাওনসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের খালি পেটে ফল খাওয়া কি ক্ষতিকর? মেহেরপুরে বেপরোয়া দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্র নিহত তারেক রহমানকে এমন সংবর্ধনা জানানো হবে যা অতীতে কোনো নেতা পাননি বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকের ওপর হামলা-ক্যামেরা ভাঙচুর, আহত ৫ সুদানে হতাহত বাংলাদেশি শান্তিরক্ষীদের নাম-পরিচয় জানাল আইএসপিআর হাসপাতালে খালেদা জিয়া ও হাদির চিকিৎসা চলছে, দেশজুড়ে সমর্থনের ঢেউ আশঙ্কা করছি, হাদির মতো এ রকম ঘটনা আরও ঘটতে পারে: মির্জা ফখরুল ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় ইমরান খানের জন্য ইলন মাস্ককে যে আবেদন জেমিমার বাংলাদেশি শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় তারেক রহমানের শোক মেসিকে কলকাতায় আনার মূল উদ্যোক্তা শতদ্রু আটক প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি, জামায়াত ও এনসিপির বৈঠক ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক করেছে ইরান হাদির হামলাকারীর ছবি প্রকাশ, সন্ধানদাতাকে পুরস্কারের ঘোষণা

ঢাকায় ভূমিকম্পে ১৪টি ভবনের ক্ষতি: জেলা প্রশাসন

  • আপলোড সময় : ২২-১১-২০২৫ ০৩:৫৬:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১১-২০২৫ ০৩:৫৬:২৯ অপরাহ্ন
ঢাকায় ভূমিকম্পে ১৪টি ভবনের ক্ষতি: জেলা প্রশাসন
ঢাকায় ভয়াবহ ভূমিকম্পে বিভিন্ন এলাকার অন্তত ১৪টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঢাকা জেলা প্রশাসন এই ক্ষতির প্রাথমিক তালিকা প্রকাশ করলো।তবে ক্ষয়ক্ষতির বিস্তারিত পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঢাকা জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসার মো. সালাহ উদ্দিন-আল-ওয়াজেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এই প্রাথমিক তালিকাটিতে বলা হয়েছে, এটি ভূমিকম্প-পরবর্তী ক্ষয়ক্ষতির একটি প্রাথমিক চিত্র। বিস্তারিত অনুসন্ধানের পর ক্ষতিগ্রস্ত ভবনের সংখ্যা বাড়তে পারে এবং ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।




জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত এই তালিকায় মহানগরীর ১৪টি স্থান ও স্থাপনার নাম উল্লেখ করা হয়েছে। তালিকা অনুযায়ী, ক্ষতিগ্রস্ত ভবনগুলোর মধ্যে অন্যতম হলো, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি ভবন। এছাড়াও মালিবাগ চৌধুরীপাড়া, আরমানিটোলা, স্বামীবাগ, সূত্রাপুর, বনানী, কলাবাগান, বসুন্ধরা, নদ্দা, দক্ষিণ বনশ্রীতে একটি করে ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আর মোহাম্মদপুর, খিলগাঁও, বাড্ডা, সিপাহীবাগ এবং মগবাজারেও (মধুবাগ) একটি করে ভবন ক্ষতিগ্রস্ত হয়।




এরমধ্যে আরমানিটোলার বংশাল কসাইটুলি এলাকায় ভূমিকম্পের সময় একটি সাততলা ভবনের ছাদের রেলিং ধসে চার পথচারী গুরুতর আহত হন। এরমধ্যে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষণা করেন।

কমেন্ট বক্স
ঝড়ো হাওয়ায় ভেঙে পড়ল স্ট্যাচু অব লিবার্টির রেপ্লিকা

ঝড়ো হাওয়ায় ভেঙে পড়ল স্ট্যাচু অব লিবার্টির রেপ্লিকা