ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬ , ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ রিজভীর! সীতাকুণ্ডে শিশু ইরামনি ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড আলমাস সুপার শপকে গুঁড়াদুধসহ নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগে জরিমানা ৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ বন্যা-পাহাড়ধসে সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের আশঙ্কা নেই : ত্রাণমন্ত্রী আর মুক্তি নয়, মা-বাবার ঘরে ফেরাই এখন তরুণদের ট্রেন্ড লাখো মানুষের ঢল, সম্পন্ন হলো খামেনির জানাজা ৪২ বছরে সর্বোচ্চ বৃষ্টি চট্টগ্রামে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোট কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৬ দিনে এসেছে ৮৫৪৩ কোটি টাকা রেমিট্যান্স বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ২৩, আহত শতাধিক ‘১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি’ হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ চট্টগ্রামে হবে চাইনিজ ইকোনমিক জোন: অর্থমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেপ্তার ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’

অটোরিকশায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত, স্ত্রী ও সন্তান আহত

  • আপলোড সময় : ২২-১১-২০২৫ ০৩:৫৯:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১১-২০২৫ ০৩:৫৯:১৩ অপরাহ্ন
অটোরিকশায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত, স্ত্রী ও সন্তান আহত
নীলফামারীর ডিমলায় বাজার থেকে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় আশরাফুল ইসলাম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যার দিকে ডালিয়া এলাকার তালতলা সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তার স্ত্রী ও সন্তান গুরুতর আহত হয়েছেন। 




নিহত আশরাফুল ইসলাম উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের ছাতুনামা এলাকার সোনা উল্লাহর ছেলে।




পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে আশরাফুল ইসলাম তার স্ত্রী ও সন্তানকে নিয়ে বাজার শেষ করে অটোরিকশায় বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময়ে তালতলা এলাকায় পৌঁছালে অপরদিক দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাক অটোরিকশায় ধাক্কা দেয়। এ সময়ে তারা ছিটকে পড়ে ঘটনাস্থলেই আশরাফুল ইসলামের মৃত্যু হয়। পরে তার স্ত্রী ও সন্তানকে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। 



ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) ফজলে এলাহি বলেন, সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। তার স্ত্রী ও শিশু সন্তান গুরুতর আহত হয়েছেন। আমরা ট্রাকটিকে আটক করেছি। এ বিষয়ে আইনি কার্যক্রম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী

সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী