ঢাকা , বুধবার, ০৪ মার্চ ২০২৬ , ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: জ্বালানি মন্ত্রী আট প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টনের গেজেট প্রকাশ কাতারে রেভল্যুশনারি গার্ডের ১০ গুপ্তচর গ্রেপ্তার আনসারকে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর আজও ২৫টি ফ্লাইট বাতিল, ৫ দিনে মোট ১৭৩ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্ক করেছে আবহাওয়া অফিস অগ্রাধিকার কর্মসূচির অগ্রগতি পর্যালোচনায় কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এখন নতুন নেতৃত্বকে আঘাত হানতে ‘তৃতীয় ঢেউ’ আসছে, ইরানের প্রতি সতর্কবার্তা ট্রাম্পের ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশ নিহত চলতি মাসেই আসছে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড় অভিনেতা আলভীর স্ত্রী ইকরার দাফন সম্পন্ন ভরি প্রতি ৫ হাজার ৪২৪ টাকা বাড়লো স্বর্ণের দাম ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন, দাবি উপদেষ্টার জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল

ঢাকা আলিয়া মাদ্রাসায় দুই গ্রুপের সংঘর্ষ, ৭ শিক্ষার্থী আহত

  • আপলোড সময় : ২৩-১১-২০২৫ ১১:৪৮:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৫ ১১:৪৮:৩৭ পূর্বাহ্ন
ঢাকা আলিয়া মাদ্রাসায় দুই গ্রুপের সংঘর্ষ, ৭ শিক্ষার্থী আহত
রাজধানীর চকবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে সাত জন আহত হয়েছে। তবে কী নিয়ে ছাত্রদের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে, সে বিষয়টি বলতে চাননি তারা।শনিবার (২২ নভেম্বর) রাত ১০টার দিকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে তাদের নেওয়া হয়। আহতরা হলেন– সাদিক (২১), মইন (২২), ইলিয়াস (২১), ওমর ফারুক (২১), আবু বক্কর (২২), ওয়ালিদ (২২) ও এনামুল (২২)।




চকবাজার থানা পুলিশের একটি সূত্র জানায়, ‘সম্মিলিত ছাত্র পরিষদ’ নামে একটি সংগঠন মিলাদ মাহফিল করে। সেখানে একটি পক্ষকে দাওয়াত না দেওয়ায় তারা ক্ষুব্ধ হয়ে একটি ক্যান্টিন বন্ধ করে দেয়। সেই ক্যান্টিন বন্ধ হওয়ার পরে একটি পক্ষ ক্ষুব্ধ হয় এবং অস্থায়ী আদালত থেকে কিছু রড এনে পাশে রাখা হয়। সেটি নিয়েই উত্তেজনা তৈরি হয়। এরপর সেটি সংঘর্ষে রূপ নেয়। ঘটনাস্থলে সেনাবাহিনী এবং পুলিশ উপস্থিত হয়েছে।


ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আলিয়া মাদ্রাসা থেকে আহত অবস্থায় সাত জন হাসপাতালের জরুরি বিভাগে এসেছেন। তারা সবাই ছাত্র। তাদের সবারই মাথায় আঘাত লেগেছে। বর্তমানে জরুরি বিভাগের চার নাম্বার রুমে তাদের চিকিৎসা চলছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী