ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

রবীন্দ্রনাথকে অবমাননা, আইনি নোটিশ সালমান খানকে

  • আপলোড সময় : ১৫-১১-২০২৪ ০৯:২২:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১১-২০২৪ ০৯:২২:২৬ পূর্বাহ্ন
রবীন্দ্রনাথকে অবমাননা, আইনি নোটিশ সালমান খানকে
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে ব্যঙ্গ করায় গরম হাওয়া বইছে ভারতীয় শোবিজ অঙ্গনে। আর সে গরম হাওয়ায় উত্তাপে পুড়ছে বলিউড মেগাস্টার সালমান খান। তাই আইনি নোটিশের জটিলতায় পড়েছেন অভিনেতা।ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, বলিউডের বিখ্যাত টিভি শো ‘কপিল শর্মা’ শোতে রবীন্দ্রনাথকে ব্যঙ্গ করা হয়।‘কপিল শর্মা’-র সম্প্রতি একটি শোতে অতিথি হয়ে এসেছিলেন অভিনেত্রী কাজল। শোয়ের একটি অংশে মঞ্চে আসেন কৌতুকাভিনেতা ক্রুষ্ণা অভিষেক। তিনি দর্শকদের হাসাতে কবিগুরুর ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’ গানটির অপব্যাখ্যা করেন। অথচ এ শোয়ের পরিচালক, সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্তসহ বাংলার বহু খ্যাতনামারা তাতে কোনো সমস্যা দেখতে পাননি।
 
বিষয়টি মেনে নিতে পারেননি কলকাতার কবি শ্রীজাত। শোয়ের সমালোচনা করে তিনি প্রথম প্রতিবাদ জানান। এরপর তার পক্ষে একই সুর সাধেন নেটিজেন ও ভারতীয়রা।জানা যায়, এ ঘটনার জেরেই সালমান খানকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। কারণ হিসেবে জানানো হয়েছে, কপিল শর্মার শোয়ের প্রযোজক তিনি।আইনি নোটিশ পাওয়ার পর এ প্রসঙ্গে বুধবার (১৩ নভেম্বর) একটি বিবৃতি দিয়েছেন সালমান। জানিয়েছেন, কপিল শর্মা শোয়ের প্রযোজক হিসেবে অতীতে তার প্রযোজনা সংস্থা যুক্ত ছিল। কিন্তু বেশ সময় ধরেই তার প্রযোজনা সংস্থা আর যুক্ত নেই এ শোয়ের সঙ্গে।‘রবীন্দ্রনাথ ব্যঙ্গ’-র সঙ্গে নিজের নাম জড়ানো প্রসঙ্গে সালমান বলেন, সম্পূর্ণ ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে এই আইনি পদক্ষেপ। আমি এই শো-টি আর প্রযোজনা করি না। তাই, কোনও আইনি নোটিশ আমাকে প্রভাবিত করতে পারবে না।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে