ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ , ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল, সংসদে বিল পাস সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু এসএসসি পরীক্ষার হলে সিলিং ফ্যান খুলে মাথায় পড়ল শিক্ষার্থীর সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট টঙ্গীতে ঘর থেকে ছেলের, রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার ফ্লোরিডায় নিহত লিমনের বাড়িতে মাতম, মরদেহ ফেরানোর দাবি পরিবারের ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা গ্রেফতার পিরোজপুরে হাত-পাবিহীন শিশুর জন্ম: বাবা বললেন ফেলে দিতে, হাসপাতাল করল বিল মওকুফ রাজধানীতে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে নারীর মৃত্যু ফেসবুকে পানিসম্পদ প্রতিমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, কলেজছাত্র গ্রেপ্তার মেয়ের স্বামীর সঙ্গে শাশুড়ি ওমরায় যেতে পারবেন? স্মার্টফোনের ন্যূনতম দাম ২৫০০ টাকার মধ্যে আনতে চায় সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ১০০ টাকার মোবাইল রিচার্জে ৩৮ টাকা কর, যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র, যে কারণ জানা গেল মারা গেছেন যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টিও, পাওয়া গেছে দেহের টুকরা অসৎ হলে আমাকেও ছাড় দেবেন না: জামায়াত আমির মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়ন শুরু করেছে ভারত-রাশিয়া প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত নেতানিয়াহু, নিয়েছেন চিকিৎসা এখনও সন্ধান মেলেনি যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির

আয়ারল্যান্ড সিরিজে থাকছেন না তাসকিন, যোগ দিচ্ছেন সাইফউদ্দিন

  • আপলোড সময় : ২৩-১১-২০২৫ ১২:৪৯:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৫ ১২:৪৯:৩০ অপরাহ্ন
আয়ারল্যান্ড সিরিজে থাকছেন না তাসকিন, যোগ দিচ্ছেন সাইফউদ্দিন
আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হচ্ছে আজ (রোববার)। এরপরই দুই দল ২৭ নভেম্বর থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে। ফলে বর্তমানে টেস্ট খেলছেন এমন কেউ টি-টোয়েন্টি দলে থাকলে তারা এখনই বিশ্রাম পাচ্ছেন না। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের জন্য দেশের বাইরে থাকায় আইরিশদের বিপক্ষে সংক্ষিপ্ত ফরম্যাটের লড়াইয়ে থাকা হচ্ছে না তাসকিন আহমেদের।



টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলে দুয়েকটি পরিবর্তন আসতে যাচ্ছে। বর্তমানে আবুধাবি টি-টেনে খেলছেন তারকা পেসার তাসকিন, এরপর ২ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইএল টি-টোয়েন্টিতেও তিনি নাম লিখিয়েছেন। ফলে জাতীয় দলের পরবর্তী সিরিজে যে তিনি থাকছেন না সেটা নিশ্চিত। বিসিবিও তাসকিনের বিশ্রামের কথা ভাবছে। 

তাসকিন না খেলায় না জায়গায় দলে ডাক পেতে যাচ্ছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। বিসিবির একটি সূত্র ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ছিলেন না সাইফউদ্দিন। পরে তিনি আবার ইনজুরিতে ভুগেছেন। ইতোমধ্যে সুস্থ হয়ে ওঠায় আবারও মাঠে ফিরতে যাচ্ছেন ২৯ বছর বয়সী এই ক্রিকেটার।


এদিকে, মুস্তাফিজুর রহমানকেও বিশ্রাম দেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে। শেষ পর্যন্ত তিনি না থাকলে, আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডে ডাক পেতে পারেন হাসান মাহমুদ। এ ছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচে ইনজুরিতে পড়েন শরিফুল ইসলাম, নুরুল হাসান সোহানরা। তবে আয়ারল্যান্ড সিরিজের আগেই তারা ফিট হয়ে উঠেছেন। 




প্রসঙ্গত, বাংলাদেশ-আয়ারল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ খেলবে যথাক্রমে ২৭, ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর। প্রতিটি ম্যাচই সন্ধ্যা ৬টায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু

সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু