ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

ঢাকার সব বাস ‘টক্সিক’, মেট্রো স্টেশনের জন্য পার্ক দখল অগ্রহণযোগ্য-পরিবেশ উপদেষ্টা

  • আপলোড সময় : ২৩-১১-২০২৫ ১২:৫৭:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৫ ১২:৫৭:৩১ অপরাহ্ন
ঢাকার সব বাস ‘টক্সিক’, মেট্রো স্টেশনের জন্য পার্ক দখল অগ্রহণযোগ্য-পরিবেশ উপদেষ্টা
পরিবহন ও নগর পরিকল্পনার অব্যবস্থাপনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ঢাকার রাস্তায় চলাচলকারী প্রায় সব বাসই “টক্সিক”, অর্থাৎ বিপজ্জনক কালো ধোঁয়া ছড়াচ্ছে। শহরের বায়ুদূষণ নিয়ন্ত্রণের দায় রাষ্ট্রের হলেও গণপরিবহন ব্যবস্থার দুরাবস্থা এতটাই চরম যে বাসগুলো ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। একইসঙ্গে তিনি উন্নয়ন প্রকল্পের নামে মেট্রো স্টেশনের জন্য পার্ক বা উন্মুক্ত স্থান দখল অগ্রহণযোগ্য বলেও সতর্ক করেন। রোববার (২৩ নভেম্বর) বাংলাদেশ টিওডি (ট্রানজিট–অরিয়েন্টেড ডেভেলপমেন্ট) সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
 




রিজওয়ানা হাসান বলেন, স্মার্ট পরিবহন নীতি এখনও দৃশ্যমান নয়। এর ফলে নভেম্বর-ডিসেম্বরে ঢাকার বায়ুদূষণ পরিস্থিতি বিশ্বের মধ্যে শীর্ষে ওঠে। প্রতিদিন আমি দেখি, বাসগুলো একটার পর একটা কালো ধোঁয়া ছাড়ছে। একেকটা যেন চলন্ত দূষণ-কারখানা।এসময় মেট্রোর স্টেশন নির্মাণে আনোয়ারা পার্ক ও পান্থকুঞ্জ পার্ক ব্যবহারের প্রসঙ্গ টেনে রিজওয়ানা হাসান বলেন, উন্মুক্ত স্থান রক্ষা বাধ্যতামূলক। মানুষের আশেপাশে খোলা জায়গা নেই। ভূমিকম্পের মতো দুর্যোগে আশ্রয় নেওয়ার মতো জায়গা ঢাকায় হাতে গোনা। তাই পার্ক দখলের সংস্কৃতি চলতে পারে না।




তিনি বলেন, টিওডি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, কিন্তু এটা স্মার্ট পরিবহন নীতির অংশমাত্র। তাই নতুন বাজার, স্টেশন বা অবকাঠামো পরিকল্পনার আগে জানতে হবে কোন এলাকায় মানুষের কী দরকার।তিনি বলেন, ঢাকা শহর বাজারে ভরপুর। আর বাজার মানেই বিশৃঙ্খলা, পার্কিং–চাপ। তাই টিওডির নামে নতুন বাজার বানানোর ধারণা আমি সতর্কতার সঙ্গে দেখি।বায়ুদূষণ, উন্মুক্ত স্থান সংকট এবং ‘দুর্বল শাসনব্যবস্থা’- প্রসঙ্গে উদ্বেগ জানিয়ে রিজওয়ানা হাসান বলেন, নিমতলী ও চকবাজারের আগুনের মতো বিপর্যয়ও আমাদের শিক্ষা দেয়নি। রাসায়নিক গুদাম সরাতে দুটি প্রকল্প হাতে নেওয়া হলেও অগ্রগতি বেদনাদায়ক ধীর। 





এসময় পরিবেশ উপদেষ্টা ঢাকার পরিচ্ছন্নতা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। শহরের বিভাজক ও খালি জমি সবুজায়নে সরকারি প্রক্রিয়ার জটিলতা ও ধীরগতির কথা তুলে তিনি বলেন, বর্ষায় গাছ লাগালে রক্ষণাবেক্ষণের ঝুঁকি কমে। কমিউনিটিকে যুক্ত করুন, তারা নিজেরাই সবুজ রক্ষা করবে।
রিজওয়ানা হাসানের মতে, টিওডি প্রকল্পের সাফল্য নির্ভর করবে মানুষের অংশগ্রহণের ওপর। পরিকল্পনা টেবিলে বসে হয়, কিন্তু টিকে থাকে তখনই যখন কমিউনিটি মনে করে-এটা তাদের।  তিনি আশা প্রকাশ করেন, জাইকা ও রাজউকের অংশীদারিত্ব টেকসই উন্নয়নকে ত্বরান্বিত করবে এবং ঢাকার মানুষের জন্য আরও খোলা জায়গা, নিরাপদ গণপরিবহন ও সবুজায়ন নিশ্চিত করবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী