ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

পশ্চিমবঙ্গে ‘বাবরি মসজিদ’ নির্মাণের ঘোষণা

  • আপলোড সময় : ২৩-১১-২০২৫ ০২:২১:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৫ ০২:২১:২০ অপরাহ্ন
পশ্চিমবঙ্গে ‘বাবরি মসজিদ’ নির্মাণের ঘোষণা
মুর্শিদাবাদে ‘বাবরি মসজিদ’ নির্মাণের ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির।আগামী ৬ ডিসেম্বর মুর্শিদাবাদে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে জানিয়েছেন তিনি। শনিবার (২২ নভেম্বর) ভারতীয় সংবাদ সংস্থা এএনআই’কে দেয়া এক বক্তব্যে এই ঘোষণা দেন হুমায়ুন কবির।

 
হুমায়ুন কবির বলেন,  আমরা ৬ ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করব। এটির নির্মাণ সম্পূর্ণ হতে তিন বছর লাগবে। বিভিন্ন মুসলিম নেতা এ অনুষ্ঠানে যোগ দেবেন।
 

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বাবরি মসজিদ ধ্বংসের ৩৩তম বার্ষিকীকে কেন্দ্র করে এই ঘোষণা দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা। বর্তমানে এই ঘোষণাকে কেন্দ্র করে রাজ্যটিতে ব্যাপক রাজনৈতিক বিতর্ক চলছে।
 

 
এরই মধ্যে এই ঘোষণার তীব্র সমালোচনা করেছেন বিজেপির মুখপাত্র ইয়াসের জিলানি। তিনি অভিযোগ করেন, ভোটের স্বার্থে সচেতনভাবে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াচ্ছে তৃণমূল কংগ্রেস।
 
বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল বলেন, মন্দির বা মসজিদ যে কেউ নির্মাণ করতে পারে। কিন্তু তৃণমূল এখানে ধর্মের নামে রাজনীতি করছে। ডিসেম্বরের ৬ তারিখের পেছনে তাদের উদ্দেশ স্পষ্ট। প্রশ্ন হলো, তৃণমূল এখন পর্যন্ত সংখ্যালঘুদের জন্য কী করেছে?
 

কংগ্রেস নেতা সন্দীপ দিক্ষিত বলেন, ‘কেউ মসজিদ বানালে তার সঙ্গে বাবরের কী সম্পর্ক? তারা যদি মসজিদ তৈরি করতে চায়, করতেই পারে।’
 
 
এদিকে ৬ ডিসেম্বর কলকাতায় তৃণমূল কংগ্রেসের একটি বিশাল সমাবেশ হতে যাচ্ছে। এই দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ১৯৯২ সালের বাবরি মসজিদ ধ্বংসের বার্ষিকীকে সংহতি দিবস পালন করে সমাবেশে ভাষণ দেবেন। তবে বিধায়ক হুমায়ুন কবির কলকাতার সমাবেশে যোগ দেবেন না বলে জানিয়েছেন।
 
উল্লেখ্য, এর আগেও বিভিন্ন কর্মকাণ্ডের জন্য সমালোচিত হয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা হুমায়ুন কবির। বিভিন্ন সময় তাকে দলের নির্দেশনা অমান্য করার দায়ে একাধিকবার কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছিল। এমনকি তিনি ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে একটি নতুন দল গঠনের হুমকিও দিয়েছিলেন।
 

সূত্র: এএনআই, এনডিটিভি

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী