ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

৬৫০ মিলিয়ন ডলারে বিক্রি হলো দ্য টেলিগ্রাফ

  • আপলোড সময় : ২৩-১১-২০২৫ ০২:৪৭:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৫ ০২:৪৭:৫০ অপরাহ্ন
৬৫০ মিলিয়ন ডলারে বিক্রি হলো দ্য টেলিগ্রাফ
যুক্তরাজ্যের প্রভাবশালী ডানপন্থী সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফকে কিনে নিচ্ছে দেশটির আরেক প্রভাবশালী দৈনিক ডেইলি মেইলের মালিক প্রতিষ্ঠান জেনারেল ট্রাস্ট পিএলসি (ডিজিএমটি)। ব্রিটেনে ডেইলি মেইলের প্রতিদ্বন্দ্বী পত্রিকা দ্য টেলিগ্রাফ অধিগ্রহণে ৫০ কোটি পাউন্ড (৬৫০ মিলিয়ন ডলার) মূল্যের চুক্তি হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। 

শনিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান রেডবার্ড ক্যাপিটাল পার্টনার্স ব্রিটেনের অন্যতম বৃহৎ পত্রিকা টেলিগ্রাফ কেনার চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়ার এক সপ্তাহ পর এই চুক্তি হয়েছে।


রেডবার্ডের ঘনিষ্ঠ একটি সূত্র রয়টার্সকে বলেছে, টেলিগ্রাফের নিউজরুমের জ্যেষ্ঠ পদে থাকা ব্যক্তিদের অভ্যন্তরীণ বিরোধের কারণেই তারা নিলাম থেকে সরে এসেছে। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, এই পত্রিকার মালিকানা বিক্রির মূল্য প্রায় ৫০ কোটি পাউন্ড। 

দেশটির সংবাদমাধ্যম দ্য ফিন্যান্সিয়াল টাইমস বলেছে, রেডবার্ড নেতৃত্বাধীন কনসোর্টিয়াম যে অর্থ ব্যয় করেছে, তা পরিশোধের জন্যই এই মূল্য নির্ধারণ করা হয়েছে। চুক্তির অন্তর্ভুক্ত বিভিন্ন পক্ষ লেনদেনের শর্ত চূড়ান্ত ও প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুতের জন্য একক আলোচনার পর্যায়ে প্রবেশ করেছে।


এই আলোচনা শিগগিরই সম্পন্ন হবে বলে প্রত্যাশা করছে তারা।
 

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার