ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে: প্রধানমন্ত্রী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন সারাদেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

বিএনপি ক্ষমতায় গেলে ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবেঃ তারেক রহমান

  • আপলোড সময় : ১৫-১১-২০২৪ ০৯:২৬:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১১-২০২৪ ০৯:২৬:৩৮ পূর্বাহ্ন
বিএনপি ক্ষমতায় গেলে ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবেঃ তারেক রহমান
বিএনপি ক্ষমতায় গেলে ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবে জানিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশ পরিচালনার ক্ষেত্রে প্রধানমন্ত্রীও যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারেন সে ব্যাপারে নিশ্চয়তা দেয়া হবে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে ৩১ দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা নিয়ে বিএনপির সেমিনারে তিনি এ কথা বলেন।গত ১৬ বছরে ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা লড়াই করেছেন, তাদের সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ গঠনের অঙ্গীকার করেন তারেক রহমান। 
 তবে তিনি বলেন, রাজনীতির মূল উদ্দেশ্য যেনো ক্ষমতার জন্য না হয়ে উন্নয়ন ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য হয়। তারেক রহমান আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে নিয়মতান্ত্রিক উপায়ে আইনের শাসন প্রতিষ্ঠা ও গ্রহণযোগ্যতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবে। আওয়ামী লীগের মতো পরিবারতান্ত্রিক ও অলিগার্কিক হবে না।
 
তিনি বলেন, ক্ষমতার পরিবর্তন মানে একদল থেকে অন্য দলের কাছে ক্ষমতা হস্তান্তর নয়। তাই প্রধানমন্ত্রীর সমালোচনার জন্যও যেন কাউকে হেনস্তা না করা হয় সেই বিষয়ে নিশ্চয়তা দেয়া হবে। এছাড়া স্বৈরাচার ব্যবস্থা আর যেনো ফিরে না আসে, সেজন্য বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা সংযোজন করবে, যেখানে একজন পর পর দুইবারের বেশি যেনো প্রধানমন্ত্রী হতে না পারে। তবে দেশ গঠনে সবার অংশগ্রহণ ও ভূমিকা জরুরি বলেও উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।এছাড়া গণমাধ্যমের সম্পূর্ণ স্বাধীনতা রক্ষার নিশ্চয়তা দেয়া হবে বলেও জানান তারেক রহমান।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা

শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা