ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে

ইথিওপিয়ার আগ্নেয়গিরির ছাই পৌঁছেছে দিল্লিতে, ব্যাহত উড়োজাহাজ চলাচল

  • আপলোড সময় : ২৬-১১-২০২৫ ১০:১৮:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-১১-২০২৫ ১০:১৮:৩৮ পূর্বাহ্ন
ইথিওপিয়ার আগ্নেয়গিরির ছাই পৌঁছেছে দিল্লিতে, ব্যাহত উড়োজাহাজ চলাচল
ইথিওপিয়ায় ১২ হাজার বছর ধরে নিষ্ক্রিয় থাকা হেইলি গুব্বি আগ্নেয়গিরির অগ্ন্যুত্পাতে বের হওয়া ছাইয়ের বিশাল মেঘ লোহিত সাগর পেরিয়ে ওমান ও ইয়েমেন হয়ে ভারতের রাজধানী দিল্লিতে পৌঁছেছে। ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) এ তথ্য জানিয়েছে।রোববার (২৩ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া এই অগ্ন্যুত্পাতে হাজার হাজার ফুট উচ্চতায় ছাই ও গ্যাসের স্তম্ভ আকাশে উঠে যায়। এর ফলে ভারতের একাধিক ফ্লাইট বাতিল, বিলম্বিত ও রুট পরিবর্তন করতে বাধ্য হয়েছে। দেশটির বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ক্ষতিগ্রস্ত আকাশসীমা সম্পূর্ণভাবে এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে।




ভারতের আবহাওয়া দপ্ততরের মহাপরিচালক মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত আকাশসীমার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে সাড়ে ৮ কিলোমিটার থেকে ১৫ কিলোমিটার পর্যন্ত। এটি স্যাটেলাইট কার্যক্রম ও ফ্লাইট অপারেশন সাময়িকভাবে ব্যাহত করবে। তবে আবহাওয়া বা দিল্লির বায়ুদূষণে এর প্রভাব পড়ার সম্ভাবনা কম।মৃত্যুঞ্জয় আরও জানান, সোমবার (২৪ নভেম্বর) রাতে ছাইয়ের প্রবাহ উত্তর ভারতে পৌঁছেছে এবং এখন তা চীনের দিকে অগ্রসর হচ্ছে।ছাইয়ের কারণে এয়ার ইন্ডিয়া ১১টি ফ্লাইট বাতিল করেছে। ইন্ডিগো, আকাসা এয়ার, কেএলএমসহ আরও কয়েকটি এয়ারলাইনসের ফ্লাইট বাতিল হয়েছে।





মুম্বাই বিমানবন্দর যাত্রীদের যাত্রার আগে ফ্লাইট স্ট্যাটাস যাচাই করে নিতে বলেছে।ভারতের ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) একটি বিশেষ সতর্কতা নির্দেশনা জারি করে পাইলটদের সম্ভাব্য ছাইয়ের সংঘর্ষ, ইঞ্জিনের অস্বাভাবিকতা বা কেবিনে ধোঁয়ার মতো ঘটনাগুলো তাৎক্ষণিক জানানোর নির্দেশ দিয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত অঞ্চলের নিকটবর্তী বিমানগুলো পরিদর্শনের নির্দেশও দেওয়া হয়েছে।




স্কাইমেট ওয়েদারের বিজ্ঞানী জিপি শর্মা জানান, অগ্ন্যুত্পাত হঠাৎ হওয়ায় ছাইয়ের সঠিক মাত্রা মাপার মতো প্রস্তুতি নেওয়া সম্ভব হয়নি। ফলে দূষণের মাত্রা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।আদ্দিস আবাবা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আতালায় আয়েলি বলেন, হেইলি গুব্বি আগ্নেয়গিরি হাজার বছর পর সক্রিয় হওয়ায় এটি বিশেষ গুরুত্ব পাচ্ছে। শব্দ ও তাপ নির্গমন অস্বাভাবিক হলেও বড় কোনো ভূমিকম্প হয়নি বলে তিনি জানান।হেইলি গুব্বি আগ্নেয়গিরিটি ইরতা আলের কাছে অবস্থিত, যা সক্রিয় আগ্নেয়গিরির জন্য পরিচিত অঞ্চল।





বিশেষজ্ঞরা মনে করিয়ে দেন, ২০১০ সালে আইসল্যান্ডের এয়াফিয়াতলাযোকুল আগ্নেয়গিরির ছাই মেঘ ইউরোপজুড়ে বিমান চলাচলে বিশৃঙ্খলা তৈরি করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সেটিই ছিল সবচেয়ে বড় বিমান চলাচল বিপর্যয়।ইথিওপিয়ার এই অগ্ন্যুত্পাত কতদিন চলবে এবং ছাইয়ের মেঘ কখন ছড়িয়ে যাবে, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য নেই।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী

যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী