ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

দুই টার্কি মুরগিকে আনুষ্ঠানিকভাবে ‘ক্ষমা’ করলেন ট্রাম্প

  • আপলোড সময় : ২৬-১১-২০২৫ ০৩:৩৬:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১১-২০২৫ ০৩:৩৬:৩৮ অপরাহ্ন
দুই টার্কি মুরগিকে আনুষ্ঠানিকভাবে ‘ক্ষমা’ করলেন ট্রাম্প
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থ্যাঙ্কসগিভিং অনুষ্ঠানের প্রথা অনুসারে ‘গবল ও ওয়াডল’ নামের দুই টার্কি মুরগিকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা করে দিয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে ওয়াশিংটনে পরিচিত রোজ গার্ডেনের হাস্যোজ্জ্বল পরিবেশে ট্রাম্প এ বছরের থ্যাঙ্কসগিভিং অনুষ্ঠানে ডিনার টেবিলের মেন্যু হওয়ার হাত থেকে এই মুরগি দুটিকে বাঁচিয়ে দিলেন।বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, নর্থ ক্যারোলিনার একটি খামার থেকে আনা বিশাল সাদা পালকের এই দুটি মুরগির ওজন ছিল ৫০ পাউন্ডের বেশি (প্রায় ২৩ কেজি)। ক্ষমা পাওয়ার অনুষ্ঠানের আগের রাতে মুরগি দুটিকে হোয়াইট হাউসের কাছে বিলাসবহুল উইলার্ড ইন্টারকন্টিনেন্টাল হোটেলের বিশেষ কামরায় রাখা হয়েছিল।




১৯৮৯ সালে তৎকালীন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ থ্যাংকস গিভিং অনুষ্ঠানে ডিনার টেবিলের জন্য বাছাই করা বিভিন্ন প্রাণীদের মধ্যে কয়েকটিকে ছাড় দেওয়ার প্রথা শুরু করেন। এই প্রথায় অংশ নিয়ে ট্রাম্প মজা করে বলেন, প্রথমে তিনি টার্কি দুটির নাম রাখতে চেয়েছিলেন চাক ও ন্যান্সি—যা ডেমোক্র্যাট নেতা চাক শুমার ও সাবেক স্পিকার ন্যান্সি পেলোসির নাম অনুসারে। তবে পরে মত পাল্টে ট্রাম্প ব্যাখ্যা দেন, ওদের নাম ওভাবে রাখলে আমি তো তাদের ক্ষমাই করতাম না। ওই দুজনকে আমি কোনো দিনই ক্ষমা করব না। ট্রাম্প এ ছাড়া গত বছর সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ক্ষমাপ্রাপ্ত দুই টার্কি—পিচ ও ব্লসমকেও আবার ক্ষমা দেন। তিনি দাবি করেন, তার ডেমোক্রেটিক পূর্বসূরি নাকি স্বয়ংক্রিয় সাইনিং ডিভাইস ব্যবহার করেছিলেন, তাই ওই ক্ষমা নাকি অবৈধ, যদিও এই অভিযোগের কোনো ভিত্তি নেই।




দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালনরত ট্রাম্প এখন পর্যন্ত ১ হাজার ৬০০ বারের বেশি ক্ষমা দিয়েছেন। এর মধ্যে রয়েছে ২০২০ সালের নির্বাচনে পরাজয় উল্টে দিতে তার প্রচেষ্টার সহযোগীদের ক্ষমা এবং ২০২১ সালের ৬ জানুয়ারির ক্যাপিটল হামলায় যুক্ত প্রায় ১ হাজার ৫০০ জনের ক্ষমা। আগামী বছরের মধ্যবর্তী নির্বাচনের আগে যখন জীবনযাত্রার ব্যয়ের চাপ সংবাদ শিরোনাম দখল করে আছে, তখন ট্রাম্প আবারও দাবি করেন, এ বছরের থ্যাঙ্কসগিভিংয়ের খাবারের খরচ আমেরিকানদের জন্য আরও সাশ্রয়ী হবে। 




তিনি উল্লেখ করেন, ওয়ালমার্টের এক গবেষণায় গত বছরের তুলনায় খরচ ২৫ শতাংশ কম পাওয়া গেছে, যদিও এই হিসেবে কিছু বিকল্প উপাদান ব্যবহার করতে হয়েছে। অন্যদিকে আমেরিকান ফার্ম ব্যুরো ফেডারেশনের সাম্প্রতিক সমীক্ষা বলছে সাশ্রয় মাত্র ৫ শতাংশ, যেখানে মোট ব্যয় ৫৫.১৮ ডলার। এ বছর ক্ষমাপ্রাপ্ত গবল ও ওয়াডলের বাকি জীবন কাটবে নর্থ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটির কৃষি কলেজে, বিষয়টি নিশ্চিত করেছে ন্যাশনাল টার্কি ফেডারেশন।




সূত্র: রয়টার্স
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা