ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

মা সেজে মৃত মায়ের পেনশন তুলতে গিয়ে ধরা খেলো ছেলে

  • আপলোড সময় : ২৬-১১-২০২৫ ০৩:৩৭:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১১-২০২৫ ০৩:৩৭:৫৮ অপরাহ্ন
মা সেজে মৃত মায়ের পেনশন তুলতে গিয়ে ধরা খেলো ছেলে
ইতালির এক ব্যক্তিকে তার মৃত মায়ের বেশভুষা ধারণ করে পেনশন তোলার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে কল্যাণ ভাতা জালিয়াতি ও লাশ গোপন করার ঘটনায় তদন্ত শুরু হয়েছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, পুলিশ জানিয়েছে, তিনি পরচুলা, মেকআপ, গয়না পরা থেকে শুরু করে মায়ের চুলের স্টাইলও নকল করেছিলেন।উত্তর ইতালির মান্তুয়া শহরের কাছে বোরগো ভিরজিলিও এলাকার ওই ব্যক্তি ২০২২ সালে মায়ের মৃত্যুর পরও তার পেনশন তোলা অব্যাহত রাখেন। কর্তৃপক্ষকে মৃত্যুসংবাদ না দিয়ে তিনি মায়ের দেহ ঘরের ভেতরে লুকিয়ে রাখেন বলে অভিযোগ।



ঘটনাটি প্রকাশ পায় এ মাসের শুরুতে। স্থানীয় কাউন্সিল অফিসে মায়ের পরিচয়পত্র নবায়ন করতে গিয়ে ওই ৫৬ বছর বয়সী ব্যক্তি নারীর পোশাকে হাজির হলে এক সন্দেহজনক কর্মী পুলিশকে জানান। তদন্তকারীরা মৃত নারীর সরকারি ছবির সঙ্গে তার ছদ্মবেশী ছেলের ছবি মিলিয়ে দেখেন। পরে পুলিশ তার বাড়ি তল্লাশি করে লন্ড্রি রুম থেকে নারীর লাশ উদ্ধার করে।বোরগো ভিরজিলিওর মেয়র ফ্রান্সেসকো আপোরতি কোরিয়েরে দেলা সেরা-কে বলেন, ওই ব্যক্তি এক বৃদ্ধা নারীর মতো ধীরে ধীরে হেঁটে অফিসে ঢুকেছিলেন। তার ঠোঁটে লিপস্টিক, নখে নেইলপলিশ, গলায় পুরোনো গয়না, কানে কানের দুল আর মাথায় গাঢ় বাদামি রঙের বব কাট চুল ছিল। 




মেয়র বলেন, তিনি নারীর কণ্ঠস্বর নকলের চেষ্টা করেছিলেন, কিন্তু মাঝেমধ্যে পুরুষালি স্বর আসছিল।কর্মীটি জানান, ভালোভাবে খেয়াল করার পর দেখা যায় তার গলা অস্বাভাবিক মোটা এবং চামড়ার ভাঁজগুলোও স্বাভাবিক নয়। হাতে যে চামড়া, তা কোনোভাবেই ৮৫ বছর বয়সী নারীর সঙ্গে মেলে না।ইতালির গণমাধ্যম কোরিয়েরে জানায়, ওই ব্যক্তি বেকার এক নার্স ছিলেন। মায়ের পেনশন ও পরিবারের সম্পত্তি মিলিয়ে তার বার্ষিক আয় দাঁড়ায় ৫৩ হাজার ইউরো।




এর আগেও ইতালিতে এ ধরনের ঘটনা ঘটেছে। ২০২৩ সালে ভেরোনায় এক ব্যক্তি তার মৃত মায়ের লাশ পাঁচ বছর ঘরে লুকিয়ে পেনশন তুলছিলেন। একই বছর পুগলিয়ার এক শহরে এক ছেলেকে বাবার লাশ ১০ বছর ঘরে রেখে পেনশন তোলার অভিযোগে অভিযুক্ত করা হয়।

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল