ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ  ৩১ অক্টোবর এইচএসসির ফলাফল প্রকাশ বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: উপদেষ্টা জাহেদ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫ হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি ২ প্রধানমন্ত্রীর রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি সত্যনিষ্ঠ সাংবাদিকরাই স্বৈরাচারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন: রিজভী আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ সব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজিবি মোতায়েন সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী শাহে আলম পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি, যোগদান না করলে ‘স্ট্যান্ড রিলিজ’ ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন

মিশেল ওবামার ‘ফটোশ্যুট’ ঘিরে তোলপাড়, কিসের ইঙ্গিত সাবেক ফার্স্ট লেডির

  • আপলোড সময় : ২৬-১১-২০২৫ ০৩:৪২:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১১-২০২৫ ০৩:৪২:৩০ অপরাহ্ন
মিশেল ওবামার ‘ফটোশ্যুট’ ঘিরে তোলপাড়, কিসের ইঙ্গিত সাবেক ফার্স্ট লেডির
যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা আগের চেয়ে অনেক বেশি ছিপছিপে হয়ে গেছেন। তার সদ্য তোলা ছবিগুলো তারই প্রমাণ। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহকারীদের মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। অনেকের অভিযোগ, ওজন কমানোর ওষুধ খেয়েই এমন পাতলা হয়েছেন মিশেল।বিখ্যাত আলোকচিত্রী অ্যানি লেইবোভিৎজের তোলা নতুন ফটোশুটে ‘অতিরিক্ত ছিপছিপে’ দেখা যাওয়ায়  মিশেল ওবামা সোশ্যাল মিডিয়া জুড়ে এখন ট্রেন্ডিংয়ে রয়েছেন।স্কাই নিউজের মতে, ইনস্টাগ্রামে প্রকাশিত ছবি এবং ভিডিও ক্লিপগুলোতে, ওবামা তার প্রকল্প ‘উইমেন’-এর সর্বশেষ সংস্করণের অংশ হিসেবে ধূসর টি-শার্ট, জিন্স এবং সোয়েড বুট পরে ছিলেন।



কিন্তু অনলাইনের মনোযোগ দ্রুত তার বইটি থেকে বা তার স্বাস্থ্যকর জীবনযাপনের বার্তা থেকে সরে গেছে। পরিবর্তে, ব্যবহারকারীরা ভিত্তিহীন দাবি দিয়ে মন্তব্য বিভাগগুলো ভরিয়ে ফেলছেন। অনেকে বলছেন, ওবামা সম্ভবত জনপ্রিয় ওজন কমানোর ওষুধ ওজেম্পিকের দিকে ঝুঁকছেন।  
এমন একটি দাবি যার কোনো প্রমাণ অবশ্য হাজির করেনি কেউ। তবে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, বিশেষ করে ইনস্টাগ্রাম এবং এক্স, তার এই পরিবর্তন নিয়ে জল্পনা, তত্ত্ব এবং মিমে ভরে ফেলেছেন।একজন এক্স ব্যবহারকারী লিখেছেন, ‘ওজেম্পিক - সকলের মতো যারা হঠাৎ করে সুস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।’ 





অন্য একজন মন্তব্য করেছেন, ‘তাদের কাছে টাকা আছে, তাদের এটি ‘কভার’ করার মতো সক্ষমতা আছে এবং সেইসব ঝামেলার মধ্য দিয়ে ঝাঁপিয়ে পড়ার বিষয়ে চিন্তা করতে হবে না।’তৃতীয় একজন এক্স ববহারকারী লিখেছেন, ‘এটাকে ওজেম্পিক বলা হয়।’
অন্য একজন ছবি শেয়ার করে লিখেছেন, ‘আমার মনে হয় এটি ওজেম্পিক। নাকি  ব্যক্তিগত প্রশিক্ষক এবং কঠোর ডায়েটের কথা বলব?  নাহ, ওজেম্পিকই মনে হচ্ছে।’




উল্লেখ্য,  শুক্রবার ৬১ বছর বয়সি ওবামা তার ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘অ্যানি লেইবোভিৎজ সবসময়ই জানেন যে একটি ছবি কেবল একটি মুহূর্ত সংরক্ষণ নয়, তার চেয়েও বেশি কিছু করতে পারে। - এটি কিছু বলতে পারে।’তিনি আরও লেখেন, ‘আমি আশা করি তুমি এটাকে আমার মতোই অনুপ্রেরণামূলক মনে করবে।’ তবে, পিপল ম্যাগাজিনের সাথে ২০২২ সালে এক সাক্ষাৎকারে মিশেল মেনোপজের সময় তার শারীরিক পরিবর্তনের সাথে সাথে ওজন বৃদ্ধির বিষয়টি নিয়ে কথা বলেন। যা মন্তব্যকারীরা এড়িয়ে গেছেন।  ‘আমি কখনো নিজের ওজন মাপতাম না। আমি সংখ্যায় আটকে থাকার চেষ্টা করছি না, কিন্তু যখন আপনি মেনোপজে থাকেন, তখন আপনার হরমোনের পরিবর্তন শরীরকে প্রভাবিত করবে।’



তথ্যসূত্র: এনডিটিভি

কমেন্ট বক্স
বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ