ঢাকা , বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ , ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিজয় উৎসবে প্যারাজাম্পের কারণে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল ভারতে পালিয়ে সেলফি পাঠিয়েছেন হাদির ওপর হামলাকারী: সায়ের মা-মেয়েকে হত্যা, গৃহকর্মীর ভয়ংকর অতীত জানাল পুলিশ আনিস আলমগীর-শাওনসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের খালি পেটে ফল খাওয়া কি ক্ষতিকর? মেহেরপুরে বেপরোয়া দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্র নিহত তারেক রহমানকে এমন সংবর্ধনা জানানো হবে যা অতীতে কোনো নেতা পাননি বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকের ওপর হামলা-ক্যামেরা ভাঙচুর, আহত ৫ সুদানে হতাহত বাংলাদেশি শান্তিরক্ষীদের নাম-পরিচয় জানাল আইএসপিআর হাসপাতালে খালেদা জিয়া ও হাদির চিকিৎসা চলছে, দেশজুড়ে সমর্থনের ঢেউ আশঙ্কা করছি, হাদির মতো এ রকম ঘটনা আরও ঘটতে পারে: মির্জা ফখরুল ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় ইমরান খানের জন্য ইলন মাস্ককে যে আবেদন জেমিমার বাংলাদেশি শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় তারেক রহমানের শোক মেসিকে কলকাতায় আনার মূল উদ্যোক্তা শতদ্রু আটক প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি, জামায়াত ও এনসিপির বৈঠক ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক করেছে ইরান হাদির হামলাকারীর ছবি প্রকাশ, সন্ধানদাতাকে পুরস্কারের ঘোষণা হাদি সুস্থ না হওয়া পর্যন্ত তার অসমাপ্ত কাজ আমি করব ইনশাআল্লাহ: মাহমুদুর রহমান শাহরুখ খানকে দেখেই হাত বাড়িয়ে দিলেন মেসি

চট্টগ্রাম বন্দর হয়ে ভুটানের পথে ট্রানজিট পণ্যের যাত্রা

  • আপলোড সময় : ২৭-১১-২০২৫ ০৯:৫৩:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৫ ০৯:৫৩:৪৯ পূর্বাহ্ন
চট্টগ্রাম বন্দর হয়ে ভুটানের পথে ট্রানজিট পণ্যের যাত্রা
অপেক্ষার প্রহর শেষ। বাংলাদেশের অর্থনীতির অগ্রযাত্রার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। প্রথমবারের মতো চট্টগ্রাম বন্দর দিয়ে ভুটানের ট্রানজিটের প্রথম চালান যাচ্ছে বুড়িমারী স্থলবন্দরে। সড়কপথে পাড়ি দেবে প্রায় ৬৮৪ কিলোমিটার। সেখান থেকে ভারতের পশ্চিমবঙ্গের চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের মাধ্যমে শিলিগুড়ি হয়ে ভুটানের ফুয়েন্টশোলিং স্থলবন্দর পৌঁছাবে চালানটি। 


বন্দর, কাস্টমস ও সিঅ্যান্ডএফ সূত্রে জানা গেছে, শুল্কায়ন, বিভিন্ন ফি পরিশোধের পর বুধবার (২৬ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে চট্টগ্রাম বন্দরের এনসিটি থেকে ভুটানের ট্রানজিট চালানের ২০ ফুট দীর্ঘ কনটেইনারটি বহনকারী ট্রেইলার বিশেষ ব্যবস্থায় বুড়িমারীর উদ্দেশ্যে রওনা দেয়। এ কনটেইনারের নিরাপত্তার জন্য এসকর্ট সেবা দিচ্ছে কাস্টমস। 


কাস্টম হাউস চট্টগ্রামের ডেপুটি কমিশনার এইচএম কবির গণমাধ্যমকে বলেন, মঙ্গলবারই আমরা শুল্কায়ন ও ফি আদায়ের কার্যক্রম শেষ করেছি। শিপিং এজেন্টের কিছু পাওনা বকেয়া থাকায় সেগুলো পরিশোধ করে আজ রাতেই এসকর্ট সুবিধাসহ কনটেইনার বহনকারী গাড়িটি যাত্রা শুরু করেছে। চালানটির মধ্যে আমাদের দেশের ভাবমূর্তি, আন্তর্জাতিক অঙ্গনে আমাদের দক্ষতা ও গ্রহণযোগ্যতার বিষয় জড়িত। তাই আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।আমরা আশাকরি দ্রুততম সময়ে চালানটি বুড়িমারী স্থলবন্দরে পৌঁছাবে। 



সূত্র জানায়, বাংলাদেশ ও ভুটানের মধ্যে ২০২৩ সালের ২২ মার্চ সই হওয়া ‘অ্যাগ্রিমেন্ট অন দ্য মুভমেন্ট অব ট্রাফিক-ইন-ট্রানজিট’ চুক্তি ও প্রটোকলের আওতায় পরীক্ষামূলক ভাবে চালানটি চট্টগ্রাম বন্দরে আসে প্রায় দুই মাস আগে। ভুটানের চালানটি ‘এমভি এইচআর হিরা’ জাহাজে চট্টগ্রাম বন্দরে এসেছিল। থাইল্যান্ড থেকে আসা ভুটানের পরীক্ষামূলক চালানটিতে প্রায় সাড়ে ৬ হাজার কেজি পণ্য রয়েছে। এর মধ্যে শ্যাম্পু, শুকনো পাম ফল, আইস টি, চকলেট, অরেঞ্জ জুস ইত্যাদি রয়েছে।  চালানটির রপ্তানিকারক থাইল্যান্ডের অ্যাবিট ট্রেডিং কোম্পানি লিমিটেড। চালানটি আমদানি করেছে ভুটানের এবিট ট্রেডিং। ভুটানের চালানটি খালাসের দায়িত্বে ছিল সিঅ্যান্ডএফ এজেন্ট এনএম ট্রেডিং করপোরেশন। 




এনএম ট্রেডিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. শহীদুল আলম খান গণমাধ্যমকে বলেন, প্রথম চালান হওয়ায় ফি নির্ধারণসহ অনেক ধাপে কিছুটা সময় লেগেছে। আমরা খুশি অবশেষে চট্টগ্রাম বন্দর থেকে চালানটি বুড়িমারী স্থলবন্দরে নিয়ে যেতে পারছি। সরকার, এনবিআর, বন্দর, কাস্টমস, সড়ক ও জনপথ বিভাগ, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী সবার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই।  




সূত্র জানায়, প্রতি চালানে ডকুমেন্ট প্রসেসিং ফি ৩০ টাকা, ট্রান্সশিপমেন্ট ফি প্রতি টন ২০ টাকা, নিরাপত্তা চার্জ প্রতি টন ১০০ টাকা, এসকর্ট ফি প্রতি কনটেইনারে কিলোমিটারপ্রতি ৮৫ টাকা, প্রশাসনিক মাশুল প্রতি টন ১০০ টাকা এবং স্ক্যানিং ফি প্রতি কনটেইনারে ২৫৪ টাকা পাবে বাংলাদেশ। পরীক্ষামূলক চালানের জন্য সড়ক টোল ও মাশুল নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম পোর্ট অ্যাকসেস রোডে ১২ কিলোমিটারের টোল সড়ক রয়েছে, যার জন্য ৪৫ টাকা টোল দিতে হবে। এ ছাড়া মেঘনা, মেঘনা–গোমতী, যমুনা এবং তিস্তা ব্রিজের জন্য মোট টোল দিতে হবে ৪ হাজার ৮১৫ টাকা। আবার ট্রেইলারের মোট ওজন ধরে প্রতি টনে টোল ফ্রি সড়কের (৬৭২ কিলোমিটার) জন্য মাশুল দিতে হবে ১ হাজার ৪৬২ টাকা। এ হিসাবে সাড়ে ৬ টন পণ্যের জন্য ১০ হাজার ২৩৪ টাকা মাশুল দিতে হবে।



চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, ট্রানজিট সেবা দিতে চট্টগ্রাম বন্দর প্রস্তুত। আমাদের পর্যাপ্ত ইয়ার্ড, বার্থ, টার্মিনাল রয়েছে। নতুন নতুন টার্মিনাল, বে টার্মিনাল হচ্ছে। কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতাও বেড়েছে। যত বেশি কনটেইনার হ্যান্ডলিং করবে তত বেশি চট্টগ্রাম বন্দরের  রাজস্ব আহরণ বাড়বে। ভুটানের ট্রানজিট পণ্যের প্রথম চালান সুন্দরভাবে বন্দর থেকে ডেলিভারি হয়েছে এতে বন্দর কর্তৃপক্ষ গৌরবান্বিত। 



চলতি বছরের প্রথম ১০ মাসে (জানুয়ারি-অক্টোবর) চট্টগ্রাম বন্দরে ২৮ লাখ ৪৯ হাজার ৫৪২ টিইইউস কনটেইনার হ্যান্ডলিং হয়েছে। কার্গো হ্যান্ডলিং হয়েছে ১১ কোটি ৫০ লাখ ৬৭ হাজার ২০০ মেট্রিক টন এবং ৩ হাজার ৫৫২টি জাহাজ হ্যান্ডলিং হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় ১ লাখ ৩২ হাজার ৩২৮ টিইইউএস কনটেইনার, ১ কোটি ২৯ লাখ ৮ হাজার ১৭৪ মেট্রিক টন কার্গো এবং ৩৫১টি জাহাজ বেশি হ্যান্ডলিং হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিজয় উৎসবে প্যারাজাম্পের কারণে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল

বিজয় উৎসবে প্যারাজাম্পের কারণে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল