ঢাকা , শনিবার, ৩০ মে ২০২৬ , ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

সকালে খালি পেটে চা খাচ্ছেন?

  • আপলোড সময় : ১৫-১১-২০২৪ ০৯:৩৬:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১১-২০২৪ ০৯:৩৬:৪৩ পূর্বাহ্ন
সকালে খালি পেটে চা খাচ্ছেন?
কাজের ফাঁকে, আড্ডায়, অবসরে চা ছাড়া যেন চলেই না। আর যদি হয় দুধ চা। লিকার চায়ের থেকে দুধ চা খেতেই অনেকে বেশি পছন্দ করেন। কিন্তু জানেন কি বেশি দুধ চা খেলে কী মারাত্মক ক্ষতি হতে পারে।

জেনে নিন খালি পেটে চা খাওয়ার ক্ষতিকর দিকগুলো-

#. আপনি যদি রোজ দুধ-চা উপভোগ করেন, তাহলে আপনি কতটা চিনি যোগ করছেন তা জানুন। খুব বেশি চিনি খেলে কিন্তু আপনার রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে, যার ফলে টাইপ ২ ডায়াবেটিসের শিকার হতে পারেন। এ ছাড়া শরীরে অন্যান্য অনেক বিপদও বাড়াতে পারে এই দুধ চা। আর খালি পেটে মোটেও খাবেন না এই চা।

#. বিশেষজ্ঞদের মতে, খুব বেশি চা পান করা ভালো নয়। চা পাতায় রয়েছে ট্যানিন নামে এক যৌগ, যা অত্যন্ত অম্লীয়। যখন খালি পেটে বা অতিরিক্ত পরিমাণে খাওয়া হয়, তখন ট্যানিনগুলো আপনার পেটের টিস্যুগুলোকে ক্ষতি করতে পারে। এর ফলে আপনার পেটে ব্যথা হতে পারে।

#. হেলথলাইনের মতে, এর ফলে বমি বমি ভাব হতে পারে। খালি পেটে চা খেলে পেট ফাঁপার মতো সমস্যা হতে পারে। খালি পেটে কড়া চা খাওয়ার অভ্যাস অনেকটাই আলসারের ঝুঁকি বাড়িয়ে দিতে সাহায্য করে।

#. গবেষণায় দেখা গেছে, দুধ চা আপনার উদ্বেগের মতো সমস্যা তৈরি হতে পারে।

#. হার্ভার্ড মেডিকেল স্কুলের মতে, চায়ের মধ্যকার ক্যাফেইন আপনার শরীরকে একইভাবে প্রতিক্রিয়া করতে পারে, যার ফলে উদ্বেগ সৃষ্টি হতে পারে। হেলথলাইনের মতে, হৃদ্‌স্পন্দন বৃদ্ধি, হঠাৎ ঝাঁকুনি বা অস্থিরতার অনুভূতি এই দুধ চা থেকেই হতে পারে।
 
#. গর্ভবতী নারীদের দুধ চা পুরোপুরি এড়িয়ে চলা উচিত। কারণ, বেশি ক্যাফেইনের পরিমাণ ভ্রূণের বিকাশের ক্ষতি করতে পারে এবং গর্ভপাতের মতো সমস্যা তৈরি করতে পারে।
 
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা