ঢাকা , সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ , ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবসরপ্রাপ্ত শিক্ষকদের ম্যানেজিং কমিটির সভাপতি করার চিন্তা সরকারের আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম মালয়েশিয়ায় শ্রমবাজার দ্রুত খুলতে কাজ করছে সরকার: মাহদী আমিন মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় মুহূর্তেই সব শেষ হরমুজ প্রণালী পরিষ্কার করছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন দিনাজপুর টেক্সটাইল মিল খুব দ্রুতই চালু হবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী কৃষক কার্ডে থাকবে নগদ টাকা, সঙ্গে ১০ সেবা স্ত্রীকে হত্যার পর প্রতিবেশীকে ফোন করে মরদেহ উদ্ধার করতে বললেন স্বামী অসুস্থ ত্রাণমন্ত্রীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হবে: সৈয়দপুর জেলা বিএনপি নেতা বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় শরীরে এইচআইভি জীবাণু পুশ, তরুণীর আত্মহত্যা পরীক্ষায় তুমিও ফেল, ৬ মাস পর আমিও ফেল: শিক্ষামন্ত্রী বাগেরহাটের হজরত খানজাহান (রহ.)-এর মাজারের দিঘিতে গাজীপুর জেলা কারাগারে কর্মরত কর্মকর্তার বদলি তালাকপ্রাপ্ত স্ত্রীকে নিয়ে দিনভর ঘোরাঘুরি, সন্ধ্যায় ধানক্ষেতে মিলল মরদেহ বাংলাদেশ সীমান্তে সাপ-কুমির মোতায়েন করবে ভারত! এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কখন, প্রশ্ন জামায়াত আমিরের সরকার না মানলে বাজারে সরবরাহ বন্ধের হুমকি ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে বিধবাকে হোটেলে নিয়ে ধর্ষণ, অতঃপর

বিপিএলের নিলাম থেকে বাদ পড়ায় ক্ষুব্ধ বিজয়

  • আপলোড সময় : ২৯-১১-২০২৫ ০৫:২১:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১১-২০২৫ ০৫:২১:০৩ অপরাহ্ন
বিপিএলের নিলাম থেকে বাদ পড়ায় ক্ষুব্ধ বিজয়
 বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম অনুষ্ঠিত হবে আগামীকাল (রোববার)। তার আগে শনিবার (২৯ নভেম্বর) নিলামের তালিকা থেকে বাদ পড়েছেন কয়েকজন ক্রিকেটার। সেখানে নাম আছে জাতীয় দলের ক্রিকেটার এনামুল হক বিজয়েরও।বিপিএলের গত আসরে দুর্বার রাজশাহীর হয়ে খেলেছিলেন বিজয়। মূলত ফিক্সিং কাণ্ডে অভিযুক্তদেরই এবারের বিপিএল থেকে দূরে রাখছে বিসিবি। তবে নিজের নামে এমন অভিযোগ মেনে নিতে নারাজ বিজয়। নিলাম থেকে বাদ পড়ায় বেশ ক্ষুব্ধ হয়েছেন এই ক্রিকেটার।



নিলাম থেকে বাদ দিয়ে বিসিবি অসম্মানিত করেছে জানিয়ে গণমাধ্যমকে বিজয় বলেন, 'যদি প্রমাণ করতে না পারে, এই যে আমি অসম্মানিত হচ্ছি এটার ব্যাখ্যা কে দিবে? বিসিবিকে প্রশ্ন করেন! প্রমাণ দেখান আপনি সামনে! আমরা কি যা তা প্লেয়ার? বাংলাদেশের জন্য খেলতেছি না? এতদিন ধরে বাংলাদেশ ক্রিকেটে খেলতেছি না? এতটুকু সম্মান নাই?'


নিলামের 'সি' ক্যাটাগরিতে ছিলেন বিজয়। তবে তার দাবি 'বি' ক্যাটাগরিতে থাকার কথা ছিল। বিজয় বলেন, 'আপনি ধাপ করে বাদ দিয়ে দেবেন নিলাম থেকে, এটা হইতে পারে? ক্যাটাগরি ‘বি’ থেকে ‘সি’তে নামায় দিছেন। সেটাই তো অসম্মানের। সেখান থেকে বিপিএলের নিলাম থেকে বাদ দিয়ে দিছেন। এটা হতে পারে? এটাই বোঝা যাচ্ছে আমি দোষী। আমাকে প্রমাণ দেখান? যদি প্রমাণ না দেখাইতে পারেন যে অসম্মানিত করতেছেন এটার ব্যাখ্যা কে দিবে, এটার বিচার কে করবে?'

সূত্র: বিডি ক্রিকটাইম

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম

আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম