ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

অটোপেন দিয়ে বাইডেনের স্বাক্ষর করা নির্বাহী আদেশগুলো বাতিলের ঘোষণা ট্রাম্পের

  • আপলোড সময় : ২৯-১১-২০২৫ ০৫:২৭:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১১-২০২৫ ০৫:২৭:২৪ অপরাহ্ন
অটোপেন দিয়ে বাইডেনের স্বাক্ষর করা নির্বাহী আদেশগুলো বাতিলের ঘোষণা ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি পূর্বসূরী জো বাইডেনের অধীনে জারি করা সমস্ত নির্বাহী আদেশ বাতিলের ঘোষণা দিয়েছেন, যা তিনি বিশ্বাস করেন যে অটোপেন দিয়ে স্বাক্ষরিত হয়েছিল। শনিবার (২৯ নভেম্বর) আল জাজিরার প্রতিবেদনে এ খবর জানানো হয়।
শুক্রবার (২৮ নভেম্বর) একটি সোশ্যাল মিডিয়া পোস্টে, রিপাবলিকান ট্রাম্প অনুমান করেছেন, বাইডেনের বেশিরভাগ আদেশ অটোপেন দিয়ে কার্যকর করা হয়েছে। অটোপেন এমন একটি মেশিন যা কারও স্বাক্ষর হুবহু অনুকরণ করতে পারে।
ট্রাম্প লিখেছেন, ‘ঘুমকাতুরে জো বাইডেনের অটোপেন দিয়ে স্বাক্ষরিত  যেকোনো নথি, যা প্রায় ৯২ শতাংতা তা বাতিল করা হচ্ছে। এর আর কোনো কার্যকর বা প্রভাব থাকবে না।’ 
 
 




ট্রাম্প দীর্ঘদিন ধরেই দাবি করে আসছেন যে, বাইডেন জানুয়ারিতে যখন পদত্যাগ করেন তখন তার বয়স ছিল ৮২ বছর ছিল। তার বার্ধক্য এবং মানসিক অবস্থার অবনতির কারণে তিনি নির্বাহী অফিসের নিয়ন্ত্রণে ছিলেন না।৭৯ বছর বয়সী রিপাবলিকান নেতা শুক্রবারের পোস্টে সেই বার্তাটি পুনর্ব্যক্ত করেছেন এবং ডেমোক্র্যাট তা অস্বীকার করলে বাইডেনকে বিচারের মুখোমুখি করার হুমকি দিয়েছেন।ট্রাম্প বলেন, ‘আমি এতদ্বারা সমস্ত নির্বাহী আদেশ বাতিল করছি এবং অন্য যে কোনো আদেশ যা সরাসরি জো বাইডেনের স্বাক্ষরিত ছিল না, কারণ যারা অটোপেন পরিচালনা করেছিলেন তারা এটি অবৈধভাবে করেছিলেন।’



হোয়াইট হাউসে বহু বছর ধরে অটোপেন এবং এ ধরনের স্বাক্ষর যন্ত্রগুলো ব্যবহার হয়ে আসছে। এমনকি ১৯ শতকের শুরুতে তৃতীয় মার্কিন প্রেসিডেন্ট থমাস জেফারসনের সময় অটোপেনের ব্যবহার দেখা গেছে। ট্রাম্প নিজেও বিশেষ করে প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম মেয়াদে এ যন্ত্র ব্যবহার করেছেন।প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের তার ডেমোক্র্যাটিক পূর্বসূরীদের সাথে, যাদের মধ্যে বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাও রয়েছেন, একটি বিরুপ সম্পর্ক রয়েছে।
 


 
বিশেষ করে বাইডেনকে তার বয়স এবং ক্ষমতায় থাকাকালীন অটোপেন ব্যবহারের জন্য তিনি ট্রোল করেছেন। চলতি বছরের শুরুতে হোয়াইট হাউসের রোজ গার্ডেনের কাছে ‘প্রেসিডেনশিয়াল ওয়াক অব ফেম’ স্থাপন করার সময় তিনি বাইডেনের প্রতিকৃতি সরিয়ে সে জায়গায় অটোপেনের ছবি রাখেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা