ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

কৃষ্ণসাগরে তেলবাহী দুই ট্যাংকারে ইউক্রেনের হামলা, ছিলেন ৪ বাংলাদেশি নাবিক

  • আপলোড সময় : ৩০-১১-২০২৫ ০১:২৬:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১১-২০২৫ ০১:২৬:১৭ অপরাহ্ন
কৃষ্ণসাগরে তেলবাহী দুই ট্যাংকারে ইউক্রেনের হামলা, ছিলেন ৪ বাংলাদেশি নাবিক
কৃষ্ণসাগর অতিক্রমের সময় রাশিয়ার কথিত ‘ছায়া নৌবহরের’ জ্বালানি তেলবাহী দুটি ট্যাংকারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের নৌবাহিনী। ইউক্রেনীয় কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি যাচাই করা একটি ভিডিও ফুটেজে দেখা যায়, দ্রুতগতির ড্রোনগুলো ট্যাংকারের গায়ে আঘাত হানার পরপরই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে, আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে থাকে।তুরস্কের উপকূলে গত শুক্রবার এ হামলা হয় ‘এমটি কায়রোস’ ও ‘বিরাট’ নামের গাম্বিয়ার পতাকাবাহী ট্যাংকার দুটি লক্ষ্য করে। পরদিন শনিবার ‘বিরাট’ ট্যাংকারে আরেকটি হামলার খবর পাওয়া যায়। তবে কোথাও হতাহতের তথ্য মেলেনি।




তুরস্কের কোস্ট গার্ড ‘এমটি কায়রোস’ থেকে ২৫ জন নাবিককে উদ্ধার করেছে, যাদের মধ্যে চারজন বাংলাদেশি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, উদ্ধার হওয়া সবাই নিরাপদে আছেন এবং তাঁদের শারীরিক অবস্থা ভালো।ইউক্রেনের সামরিক ও নিরাপত্তা কর্মকর্তারা জানান, হামলায় ব্যবহার করা হয়েছে ‘সি বেবি’ নামের বিশেষ নৌ ড্রোন, যা তৈরি করেছে দেশটির নিরাপত্তা পরিষেবা (এসবিইউ)। রাশিয়ার জ্বালানি খাত থেকে যুদ্ধ-অর্থায়নের মূল উৎস দুর্বল করতে সাম্প্রতিক সপ্তাহগুলোতে এ ধরনের হামলা বাড়িয়েছে কিয়েভ।





২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়া পুরোনো ও মালিকানা-অস্পষ্ট শত শত জাহাজ নিয়ে ‘ছায়া নৌবহর’ গড়ে তোলে। এসব ট্যাংকারের নিবন্ধন ও বীমা সম্পর্কেও নানা ধোঁয়াশা রয়েছে।




হামলার ফলে কৃষ্ণসাগরের দক্ষিণ–পশ্চিম অঞ্চলে ‘কায়রোস’ এবং আরও পূর্ব দিকে ‘বিরাট’ ক্ষতিগ্রস্ত হয়েছে। লন্ডন স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, দুটিই আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতায় থাকা ট্যাংকার।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা