ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে ক্ষমা ভিক্ষা চাইলেন নেতানিয়াহু

  • আপলোড সময় : ০১-১২-২০২৫ ১২:৪৪:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১২-২০২৫ ১২:৪৪:৫১ অপরাহ্ন
ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে ক্ষমা ভিক্ষা চাইলেন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলার পরিপ্রেক্ষিতে ক্ষমা প্রার্থনা করেছেন। রোববার (৩০ নভেম্বর) তিনি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে ক্ষমার আবেদন জমা দেন। সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, নেতানিয়াহুর আইনজীবী অমিত হাদাদ ১১১ পাতার ক্ষমা আবেদন প্রেসিডেন্টের দপ্তরে দাখিল করেছেন, যেখানে নেতানিয়াহুর স্বাক্ষর রয়েছে।আবেদনপত্রে বলা হয়েছে, “ক্ষমা পেলে প্রধানমন্ত্রী সংকটকালীন সময়ে ইসরায়েলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার সব সময়, ক্ষমতা ও শক্তি ব্যবহার করতে পারবেন। এতে জনগণের মধ্যে দূরত্ব কমানো এবং উত্তেজনা কমাতে সাহায্য হবে। ক্ষমা প্রাপ্ত হলে তিনি দেশের জাতীয় শক্তি আরও মজবুত করার দিকে মনোনিবেশ করতে পারবেন।


 

ইসরায়েলি প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, সব কাগজপত্র যাচাই-বাছাই করে প্রেসিডেন্ট ক্ষমার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।নেতানিয়াহুর বিরুদ্ধে তিনটি আলাদা দুর্নীতি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলা ঘুষ নেওয়ার অভিযোগ সম্পর্কিত। সব মামলায় জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়েছে। ২০২০ সালে তার বিচার শুরু হলেও এখনও শেষ হয়নি। সাধারণত আদালতের রায় ঘোষণার পর প্রেসিডেন্ট ক্ষমা দিতে পারেন। কিন্তু এবার নেতানিয়াহু রায়ের আগে ক্ষমা চেয়েছেন, যা বিরল ঘটনা হিসেবে বিবেচিত।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা