ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল ১৫২২ পুলিশ সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বহিষ্কার দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় মা-ভাই মিলে মেরে ফেলল তরুণীকে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হতে পারে: শফিকুর রহমান মতিঝিলে মেট্রোরেলের নিচে বিস্ফোরক উদ্ধার ‘রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল সেরা প্রার্থী’-আসিফ নজরুল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ ২১ দিনে রেমিট্যান্স এলো ২ দশমিক ১৭ বিলিয়ন ডলার  প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ অতিথি হিসেবে নরেন্দ্র মোদির আমন্ত্রণ রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম

খালেদা জিয়ার অসুস্থতাকে রাজনৈতিকভাবে না দেখতে বললেন তামিম

  • আপলোড সময় : ০১-১২-২০২৫ ০১:১১:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১২-২০২৫ ০১:১১:০৪ অপরাহ্ন
খালেদা জিয়ার অসুস্থতাকে রাজনৈতিকভাবে না দেখতে বললেন তামিম

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন। তার অবস্থা অত্যন্ত সঙ্কটাপন্ন বলে দলের পক্ষ থেকে আগে জানানো হয়েছিল। এমন পরিস্থিতিতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে গিয়েছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। গতকাল রোববার (৩০ নভেম্বর) রাতে তিনি হাসপাতালে যান।সেখান থেকে বের হয়ে এসে সংবাদ মাধ্যমের সঙ্গে কথাও বলেছেন তামিম। তিনি অনুরোধ করেছেন, যেন খালেদা জিয়ার অসুস্থতাকে রাজনৈতিকভাবে না দেখা হয়।

 

তিনি বলেন, ‘খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠুন, এই দোয়া করি। আমি অসুস্থ থাকলে তার পরিবার আমার খোঁজ নিয়েছিল। সেই কৃতজ্ঞতা জানাতেই আজ এসেছি। খালেদা জিয়ার অসুস্থতাকে রাজনৈতিক ভাবে না দেখে, মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখা উচিত।’এর আগের দিন গত ২৯ নভেম্বর একটি ফেসবুক পোস্টেও খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছিলেন। তিনি লিখেছিলেন, ‘বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করছি। জীবনে অনেক প্রতিকূলতার সঙ্গে লড়াই করে তিনি টিকে থেকেছেন। এবারও সব শঙ্কা দূর করে তিনি হাসিমুখে ফিরবেন। সবাই তার সুস্থতার জন্য দোয়া করি।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ