ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জনবল সংকটে ইসরাইলি সেনাবাহিনী

  • আপলোড সময় : ০১-১২-২০২৫ ০১:১২:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১২-২০২৫ ০১:১২:১৫ অপরাহ্ন
ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জনবল সংকটে ইসরাইলি সেনাবাহিনী
বর্তমানে ‘ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জনবল সংকটের মুখে’ পড়েছে ইসরাইলের সেনাবাহিনী। দেশটির রিজার্ভ জেনারেল ও সামরিক বিশ্লেষক ইতজাক ব্রিক। তার মতে, অব্যাহত যুদ্ধ ও কর্মকর্তাদের বাহিনী এড়িয়ে যাওয়ার মনোভাবের কারণে দেশটির সেনাবাহিনী এখন ইতিহাসের সবচেয়ে বড় জনবল সংকটে পড়েছে। খবর টিআরটি ওয়ার্ল্ডের। দৈনিক মারিভ–এ প্রকাশিত এক মতামত নিবন্ধে তিনি বলেন, সাম্প্রতিক মাসগুলোতে হাজার হাজার কর্মকর্তা ও নন-কমিশন্ড অফিসার ডাকে সাড়া দেননি বা চাকরির মেয়াদ নবায়ন করতে অস্বীকৃতি জানিয়েছেন।গাজায় দুই বছর ধরে আগ্রাসন চালিয়েছে ইসরাইল। এই যুদ্ধে দেশটির ৯২৩ সেনা নিহত এবং আহত হয়েছে আরও প্রায় সাড়ে ৬ হাজার। ইসরাইলি সেনাবাহিনীর তথ্য উদ্ধৃত করে দেশটির গণমাধ্যম এসব জানায়। এছাড়া বর্তমানে প্রায় ২০ হাজার সেনা যুদ্ধ-পরবর্তী মানসিক ধকল বা পোস্ট-ট্রমাটিক স্ট্রেসে ভুগছে বলেও উল্লেখ করা হয়।




মূলত কঠোর সামরিক সেন্সরশিপের মধ্যেও যুদ্ধে প্রকৃত হতাহতের সংখ্যা গোপন রাখার অভিযোগ উঠেছে ইসরাইলি সেনাবাহিনীর বিরুদ্ধে, যাতে সেনা সদস্যদের মনোবল ধরে রাখা যায়। ব্রিক জানান, সেনাবাহিনীর বহু কর্মকর্তা দ্রুত অবসর নিতে চাইছেন এবং তরুণ সদস্যরা দীর্ঘমেয়াদি চুক্তিতে যেতে অস্বীকৃতি জানাচ্ছেন, ফলে সেনাবাহিনীর বিভিন্ন শাখায় ব্যাপক জনবল ঘাটতি তৈরি হয়েছে।তার মতে, এই সংকট এখন সামরিক সরঞ্জাম রক্ষণাবেক্ষণ এবং যুদ্ধোপকরণ পরিচালনাকেও বাধাগ্রস্ত করছে। তিনি সতর্ক করে বলেন, এভাবে চলতে থাকলে সেনাবাহিনী ‘সম্পূর্ণ অচল অবস্থায়’ চলে যেতে পারে।




আর এই পরিস্থিতির জন্য ব্রিক পূর্ববর্তী চিফ অব স্টাফদের ‘ভুল সিদ্ধান্ত’কে দায়ী করেন। তার মতে, গত কয়েক বছরে জনবল কমানো ও সেনাসদস্যদের সার্ভিসের মেয়াদ কমিয়ে আনার মতো এমন সব পদক্ষেপই বিশাল শূন্যতা তৈরি করেছে। আর এটি দ্রুত পূরণ করা সম্ভব নয়।
তিনি বলেন, এসব সিদ্ধান্ত অভিজ্ঞ সেনাদের সেনাবাহিনীর বাইরে ঠেলে দিয়েছে এবং অদক্ষ সদস্যদের সংবেদনশীল পদে রেখে দিয়েছে। আর তারা বর্তমান যুদ্ধক্ষেত্রের বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে পারছে না। তার অভিযোগ, বহু বছর ধরে সেনাবাহিনীর জনবল বিভাগ ‘দায়িত্বজ্ঞানহীনভাবে’ চলছে এবং মানবসম্পদ ব্যবস্থাপনার মূল সমস্যাগুলো উপেক্ষা করে এসেছে।




পুরোনো প্রযুক্তি ও বিচ্ছিন্ন তথ্যভান্ডারের কারণে সেনাবাহিনী ‘তথ্য অন্ধত্বে’ ভুগছে বলেও তিনি উল্লেখ করেন। ব্রিক সতর্ক করেন, এই জনবল সংকট দ্রুতই ইসরাইল সেনাবাহিনীকে ‘সম্পূর্ণ অচল’ করে দিতে পারে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা