ঢাকা , সোমবার, ১৫ জুন ২০২৬ , ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ ১০ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত বিশ্ববাজারে সোনার দাম কমছে কেন জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল: বুবলী বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী বিএসএফের গুলিতে সীমান্তে আবারো বাংলাদেশি নিহত দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত ৮৯ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৬৪৩ জনের উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে বিপাকে ইউন, ৩০ বছরের জেল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই লাল কার্ডের ঝড়! ইতিহাস গড়ে মেক্সিকোর জয় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস হাম সন্দেহে একদিনেই ঝরল ৮ শিশুর প্রাণ বৃষ্টিতে ভেসে গেল টাইগারদের দ্বিতীয় লড়াই ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ ফিলিপিন্সে ভূমিকম্পের তিনদিন পরও উদ্ধার হচ্ছে লাশ, মৃত্যু বেড়ে ৪৬ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী

লোকজন বিয়ে করছে আর আমি একটা প্রেমও করতে পারছি না: শ্রীলেখা

  • আপলোড সময় : ০১-১২-২০২৫ ০১:১৫:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১২-২০২৫ ০১:১৫:৩৭ অপরাহ্ন
লোকজন বিয়ে করছে আর আমি একটা প্রেমও করতে পারছি না: শ্রীলেখা

ভারতের টালিউডের আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে বিভিন্ন কারণে প্রায়ই খবরের শিরোনাম হন টালিউডের এই তারকা। দুই দশকের বেশি সময় ধরে একমাত্র মেয়ে ঐশীকে নিয়েই তার জীবন কাটাচ্ছেন। দীর্ঘ সময়ে ধরে একা থাকার কারণে একাধিক অভিনেতার সঙ্গে সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছে। তবে কারো সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেননি।রোববার (৩০ নভেম্বর) নিজের ফেসবুকে এক পোস্টে শ্রীলেখা জানিয়েছেন বয়সের কারণে তিনি একটি প্রেমের সম্পর্ক গড়ে তুলতে পারছেন না। অভিনেত্রীর কথায়, লোকজন কি সুন্দর বিয়ে করছে আর আমি একটা প্রেম পর্যন্ত করে উঠতে পারছি না। সত্যি বুড়ো হয়ে গেলাম।



গত বছর এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন দ্বিতীয় বিয়ের জন্য ভাবছেন না। শ্রীলেখা বলেছিলেন, না, আমি দ্বিতীয় বিয়ের কথা ভাবছি না। এখনো দূরপর্যন্ত এমন কাউকে দেখতে পাইনি যাকে দেখে মনে হতে পারে যে হ্যাঁ, এই তো সে, যার জন্য অপেক্ষা করছি। নিজে নিজে বস হয়ে যাওয়ার পর আর এসব ভালো লাগে না।তিনি আরও বলেছিলেন, টিভি রিমোট নিয়ে কাড়াকাড়ি, পাশে শুয়ে কেউ নাক ডাকছে- এটা এখন আর সহ্য করতে পারব না। আমি কুকুরদের নিয়ে ভালো আছি। ওদের সঙ্গে শুয়ে থাকি রাজার মতো। পাশে আরেকজনকে নিয়ে শুতে পারব না।




নিজের ব্যক্তিগত জীবন এবং টালিউড ইন্ডাস্ট্রির স্বজনপ্রেম নিয়ে মন্তব্যের জেরে বহুবার সংবাদের শিরোনমে উঠে এসেছেন। অভিনয় ছাড়াও পরিচালনায়ও পা রেখেছেন তিনি। ‘এবং ছাদ’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করেছেন। 


কমেন্ট বক্স