ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

তবে কি গোপনেই বিয়ে সারলেন অভিনেত্রী সামান্থা?

  • আপলোড সময় : ০১-১২-২০২৫ ০২:০৩:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১২-২০২৫ ০২:০৩:২৯ অপরাহ্ন
তবে কি গোপনেই বিয়ে সারলেন অভিনেত্রী সামান্থা?
দীর্ঘদিনের জল্পনা কাটিয়ে দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন দক্ষিণ দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু- এমন খবরই ঘুরপাক খাচ্ছে ভারতের সংবাদমাধ্যমে। তাতে বলা হচ্ছে, সোমবার সকালেই কোয়েম্বাটুরের লিঙ্গ ভৈরবী মন্দিরে হিন্দু রীতিনীতি মেনে তাদের বিবাহ সম্পন্ন হয়েছে। তবে বিয়ের কোনো আনুষ্ঠানিক ছবি ও এই দুই তারকার বক্তব্য না থাকায় বিষয়টিকে গোপন বিয়ে বলেও দাবি করছে কোনো কোনো গণমাধ্যম।অভিনেতা নাগ চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর মানসিক যন্ত্রণা কাটিয়ে উঠে বলিউড পরিচালক রাজ নিদিমরুকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ার পরিকল্পনা অনেকদিনের ছিল সামান্থার।২০২১ সালে অভিনেতা নাগ চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সামান্থা। ভক্তরাও চাইছিলেন, তিনি যেন দ্রুত এই কঠিন সময় কাটিয়ে নতুন কাউকে মন দেন। এরপর বলিউড পরিচালক রাজ নিদিমরুর সঙ্গে প্রেমে জড়ান। শোনা যায়, লিভ ইনেও থাকা শুরু করেছিলেন তারা। 




অবশেষে সামান্থার নতুন সম্পর্কের পরিণয় ঘটল; অপেক্ষার অবসানও হলো ভক্তদের। জানা গেছে, কোনো আড়ম্বর ছাড়াই ছিমছাম আয়োজনে বিয়ে সেরেছেন সামান্থা ও রাজ। অনুষ্ঠানে দুই পক্ষের মাত্র ৩০ জন ঘনিষ্ঠ অতিথি উপস্থিত ছিলেন।এও উল্লেখ করা হয়, বিয়ের জন্য সামান্থা লাল শাড়ি এবং রাজ দক্ষিণ ভারতীয় সাবেকি পোশাকে সেজেছিলেন। এছাড়াও, যে মন্দিরটিতে তাদের বিয়ে হয়েছে, সেটি ঈশা ফাউন্ডেশনের ভেতরে অবস্থিত। বিবাহবিচ্ছেদের পর থেকেই সামান্থার সদ্‌গুরু প্রতিষ্ঠিত এই সংস্থায় যাতায়াত বেড়েছিল, আর সেখানেই জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করলেন অভিনেত্রী।



গত বছর ডিসেম্বরে নাগ চৈতন্য দ্বিতীয়বার অভিনেত্রী শোভিতা ধূলিপালাকে বিয়ে করেন। এরপর থেকেই সামান্থা ও রাজ নিদিমরুর সম্পর্কের গুঞ্জন তীব্র হতে শুরু করে। রাজের সঙ্গে একাধিকবার ঘনিষ্ঠ ছবি প্রকাশ্যে এনেছেন সামান্থা নিজেই; কখনও তিরুপতির মন্দিরে, কখনও বা বিমানে রাজের কাঁধে মাথা রাখার মুহূর্ত ভাগ করে নিয়েছেন তিনি। শোনা যায়, নাগের দ্বিতীয় বিয়ের পরই নিজের সম্পর্কে সিলমোহর দিতে দ্রুত পদক্ষেপ নেন সামান্থা। যদিও বিয়ে নিয়ে সামান্থা বা রাজের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে