ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

কেনেডি জুনিয়রকে স্বাস্থ্যমন্ত্রী পদে মনোনয়ন দিলেন ট্রাম্প

  • আপলোড সময় : ১৫-১১-২০২৪ ০৯:৫১:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১১-২০২৪ ০৯:৫১:২২ পূর্বাহ্ন
কেনেডি জুনিয়রকে স্বাস্থ্যমন্ত্রী পদে মনোনয়ন দিলেন ট্রাম্প
রবার্ট এফ. কেনেডি জুনিয়রকে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের (এইচএইচএস) প্রধান হিসেবে মনোনীত করেছেন ডোনাল্ড ট্রাম্প।স্থানীয় সময় বৃহস্পতিবার (১৪ নভেম্বর) পরবর্তী স্বাস্থ্যমন্ত্রী হিসেবে কেনেডি জুনিয়রের নাম ঘোষণা করেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।ঘোষণায়, কেনেডির নিয়োগের জন্য উচ্ছ্বাস প্রকাশ করেন রিপাবলিকান এই নেতা। 

 ট্রাম্প বলেন, রবার্ট এফ. কেনেডি জুনিয়রকে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানব পরিষেবার মন্ত্রী হিসেবে ঘোষণা করতে পেরে আমি রোমাঞ্চিত। অনেক দিন ধরে, আমেরিকানরা ইন্ডাস্ট্রিয়াল ফুড কমপ্লেক্স এবং ওষুধ কোম্পানিগুলোর দ্বারা পিষ্ট হয়েছে, যারা জনস্বাস্থ্যের ক্ষেত্রে প্রতারণা, ভুল তথ্য এবং বিভ্রান্তিতে জড়িত ছিল।যদিও মার্কিন স্বাস্থ্য খাতে কেনেডি জুনিয়র একজন বিতর্কিত ব্যক্তিত্ব। বিশেষ করে টিকার বিরুদ্ধে অবস্থানের জন্য তিনি ব্যাপকভাবে আলোচিত-সমালোচিত।
 
২০১৯ সালের এক সমীক্ষায় জানা যায়, কেনেডির সংস্থাটি টিকা-সংক্রান্ত ভুল তথ্য ছড়ানো ফেসবুক বিজ্ঞাপনের দুটি প্রাথমিক তহবিল দাতাদের মধ্যে একটি। স্বাস্থ্যমন্ত্রী হিসেবে কেনেডির নিয়োগ নিশ্চিত হলে, তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এবং রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রসহ প্রধান স্বাস্থ্য সংস্থাগুলোর তত্ত্বাবধান করবেন।
 
সূত্র: সিএনএন, বিবিসি

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম

২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম