ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

প্রাচীন চীনা সমাজে বলি হতেন নারী-পুরুষ উভয়ই, তবে ভিন্ন কারণে

  • আপলোড সময় : ০৩-১২-২০২৫ ০১:২২:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১২-২০২৫ ০১:২২:২৬ অপরাহ্ন
প্রাচীন চীনা সমাজে বলি হতেন নারী-পুরুষ উভয়ই, তবে ভিন্ন কারণে
প্রাগৈতিহাসিক চীনে নারী ও পুরুষ—দুই লিঙ্গের মানুষকেই বলি দেওয়া হতো, তবে উদ্দেশ্য থাকত আলাদা। নতুন এক গবেষণায় প্রথমবারের মতো চীনে পুরুষদের গণকবরের প্রমাণ পাওয়া গেছে, যা ওই সমাজের লিঙ্গভিত্তিক বলি প্রথার বিষয়টিকে তুলে ধরেছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দি ইনডিপেনডেন্ট জানিয়েছে, চীনা বিজ্ঞান একাডেমির গবেষকেরা দেশটির উত্তর-পশ্চিম শানসি প্রদেশের শিমাও প্রত্নস্থানে ৩ হাজার ৮০০ থেকে ৪ হাজার ৩০০ বছর আগের একটি সুগঠিত সমাজের সন্ধান পেয়েছেন। খনন করতে গিয়ে তাঁরা দেখেছেন, ওই সমাজের উচ্চবিত্তদের কবরগুলোতে প্রায় সময়ই তাঁদের নারী সহচরদের দাফন করা হয়েছে। সমাজে প্রচলিত রীতি মেনে ওই নারীদের বলি দেওয়া হয়েছিল। এর মাধ্যমে বিজ্ঞানীরা জানতে পেরেছেন, নারীদের বলি দেওয়ার প্রথা আগের ধারণার চেয়েও হাজার বছরের পুরোনো।


অন্যদিকে, গবেষকেরা প্রথমবারের মতো প্রাচীন ওই অঞ্চলে পুরুষদেরও গণবলির চিহ্ন আবিষ্কার করেছেন। ধারণা করা হচ্ছে, এই বলিগুলো ছিল জনসম্মুখে আয়োজিত বৃহৎ আচার অনুষ্ঠানের মাধ্যমে। সেখানে একসঙ্গে বহু পুরুষকে বলি দেওয়া হতো। বিপরীতে উচ্চ মর্যাদাসম্পন্ন ব্যক্তিদের কবরের সঙ্গে নারীদের বলি দেওয়ার ঘটনাটি ছিল ব্যক্তিগত মর্যাদা ও আভিজাত্যের প্রতীক।


শিমাও প্রত্নস্থানের বিস্তৃতি প্রায় ৪ বর্গকিলোমিটার এলাকাজুড়ে। সেখানে খনন চালিয়ে এখন পর্যন্ত পাথরের দেয়াল, দুর্গাকৃতি স্থাপনা, হস্তশিল্প উৎপাদনকেন্দ্র ও সামাজিক স্তরবিন্যাসের বিভিন্ন চিহ্ন পাওয়া গেছে। এসব নিদর্শন প্রমাণ করে, ওই সমাজটি ছিল পুরুষতান্ত্রিক এবং লিঙ্গভিত্তিক সামাজিক রীতিনীতি কঠোরভাবে পালন করত।গবেষকেরা মোট ১৬৯টি মানবদেহের ডিএনএ বিশ্লেষণ করেছেন। এতে দেখা যায়, শিমাওবাসীরা মূলত স্থানীয় জনগোষ্ঠীর বংশধর, যারা তাদের আগের সহস্রাব্দে এই অঞ্চলে বসবাস করতেন।আবার শিমাওয়ের পূর্ব ফটকের কাছে পাওয়া একটি গণকবর গবেষণাটি সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দিয়েছে। আগে মনে করা হয়েছিল, ওই কবরে বলি দেওয়া মানুষগুলোও নারী। কিন্তু ডিএনএ বিশ্লেষণে দেখা গেছে, সেখানে প্রতি ১০টি দেহের মধ্যে ৯টিই ছিল পুরুষের।



এভাবে গবেষণাটিতে শিমাও সমাজের লিঙ্গভিত্তিক বলির একটি স্পষ্ট ধরন উঠে এসেছে। দেখা গেছে, পুরুষদের গণবলি দেওয়া হতো শিমাওয়ের প্রবেশদ্বারে আর নারীদের বলি দেওয়া হতো ওই সমাজের অভিজাতদের ব্যক্তিগত কবরের অংশ হিসেবে।



শিমাও সমাজের এই বলি রীতি পরবর্তী কয়েক হাজার বছর পর লৌহযুগের (৭৭০–২২১ খ্রিষ্টপূর্ব) চীনেও স্পষ্টভাবে দেখা যায়। এ ছাড়া শিমাওবাসীদের সঙ্গে দক্ষিণাঞ্চলের ধানচাষি জনগোষ্ঠীর ঘনিষ্ঠ জেনেটিক সম্পর্কও পাওয়া গেছে, যা প্রাচীন কৃষিনির্ভর ও পশুপালনকারী সমাজগুলোর মধ্যে বিস্তৃত যোগাযোগের ইঙ্গিত দেয়।




গবেষকেরা আশা করছেন, ভবিষ্যৎ অনুসন্ধানে পূর্ব এশিয়ার প্রাচীন রাষ্ট্র গঠনের উৎস সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্য মিলবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা