ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

বিশ্বকাপ স্টেডিয়ামের পাশে প্রায় ৫শ ব্যাগে মানুষের দেহাবশেষ উদ্ধার

  • আপলোড সময় : ০৩-১২-২০২৫ ০৪:৩৪:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১২-২০২৫ ০৪:৩৪:৪৮ অপরাহ্ন
বিশ্বকাপ স্টেডিয়ামের পাশে প্রায় ৫শ ব্যাগে মানুষের দেহাবশেষ উদ্ধার
২০২৬ সালের ফিফা বিশ্বকাপ আয়োজনে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা একসঙ্গে কাজ করছে। টুর্নামেন্টের অধিকাংশ ম্যাচ আয়োজন করবে যুক্তরাষ্ট্র, তবে গ্রুপপর্বের কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হবে মেক্সিকোতে। এর একটি গুরুত্বপূর্ণ ভেন্যু হলো জলিস্কো প্রদেশের আক্রন স্টেডিয়াম, যেখানে চারটি গ্রুপপর্বের ম্যাচ আয়োজনের কথা রয়েছে।

কিন্তু বিশ্বকাপের আগমুহূর্তে এই স্টেডিয়ামকে ঘিরে প্রকাশিত হয়েছে ভয়াবহ তথ্য। স্টেডিয়ামের আশপাশ এলাকা থেকে উদ্ধার করা হয়েছে শত শত ব্যাগভর্তি মানবদেহের অবশিষ্টাংশ। গত সেপ্টেম্বরেও একই এলাকায় নতুন করে দেহাবশেষ পাওয়ার পর জলিস্কোকে বিশ্বকাপ ভেন্যু হিসেবে রাখা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

তদন্তকারী সংস্থাগুলো জানিয়েছে—এই দেহাবশেষগুলোর সঙ্গে শক্তিশালী অপরাধী গোষ্ঠীর যোগসূত্র রয়েছে। জলিস্কো হলো কুখ্যাত মাদক কার্টেল নিউ জেনারেশন কার্টেল এর প্রধান ঘাঁটি। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করেছিলেন। স্ট্র্যাটফরের বিশ্লেষণ অনুযায়ী, এটি বর্তমানে মেক্সিকোর সবচেয়ে আগ্রাসী কার্টেলগুলোর একটি।

মেক্সিকো জুড়ে নিখোঁজ মানুষের সংখ্যা দীর্ঘদিন ধরেই উদ্বেগের কারণ। বছরের শুরুতে ১ লাখ ৩০ হাজারেরও বেশি নিখোঁজ ব্যক্তির খোঁজে হাজার হাজার মানুষ রাস্তায় নামেন। এদের বড় একটি অংশ নিখোঁজ হয়েছে সাবেক প্রেসিডেন্ট ফেলিপে ক্যালদেরনের ‘ড্রাগ যুদ্ধ’ শুরুর পর থেকে।

অন্যান্য রাজ্যের তুলনায় জলিস্কোতে নিখোঁজ মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। ন্যাশনাল সার্চ কমিশনের তথ্য অনুযায়ী, ২০০৯ থেকে ২০১৮ সালের মধ্যে রাজ্যটিতে নিখোঁজ হয়েছে ৭,৩৭৬ জন। পরিস্থিতি আরও ভয়াবহ হয় ২০১৮ থেকে ২০২১ সালে, যখন আরও ৯,৫৯৩ জনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়।

বিশ্বকাপের আয়োজনকে সামনে রেখে প্রশ্ন উঠছে—এত বিপজ্জনক পরিস্থিতিতে জলিস্কো কতটা প্রস্তুত?

এমন প্রেক্ষাপটে তদন্তকারী ও নিরাপত্তা সংস্থাগুলো ঘোষণা করেছে বড় ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার। নতুন পরিকল্পনায় রয়েছে ৩ হাজার অতিরিক্ত নজরদারি ক্যামেরা, বর্মযুক্ত টহলযান, মেটাল ডিটেক্টর এবং ন্যাশনাল গার্ডের বিশেষ বাহিনী মোতায়েন।

বিশ্বকাপের আগে আক্রন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আগামী মার্চের ইন্টার-কনফেডারেশন প্লে-অফ ম্যাচগুলোও। সেখানে নিউ ক্যালেডোনিয়া মুখোমুখি হবে জ্যামাইকার, এবং বিজয়ী দল খেলবে ডিআর কঙ্গোর বিপক্ষে। সেই ম্যাচের বিজয়ী জায়গা পাবে বিশ্বকাপের মূল পর্বে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা