ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ফেলে যাওয়া নবজাতককে সারা রাত পাহারা দিল একদল কুকুর!

  • আপলোড সময় : ০৩-১২-২০২৫ ০৬:১৫:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১২-২০২৫ ০৬:১৫:৩০ অপরাহ্ন
ফেলে যাওয়া নবজাতককে সারা রাত পাহারা দিল একদল কুকুর!

ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার নবদ্বীপে ঘটেছে এক অবিশ্বাস্য হৃদয়স্পর্শী ঘটনা। ফেলে যাওয়া এক নবজাতককে রাতভর ঘিরে রেখে পাহারা দিয়ে প্রাণ বাঁচিয়েছে কয়েকটি পথকুকুর। ১ ডিসেম্বর ভোরে রেলওয়ে কর্মীদের একটি কলোনির সামনে এমন দৃশ্য চোখে পড়ে সেখানকার বাসিন্দাদের।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানা যায়, সোমবার ভোরবেলা কলোনির বাথরুমের সামনে রক্তমাখা অবস্থায় পড়ে থাকা নবজাতককে প্রথম দেখা যায়। আশেপাশে তখন কোনো মানুষ ছিল না। কিন্তু একদল পথকুকুর শিশুটিকে ঘিরে দাঁড়িয়ে ছিল সতর্ক ভঙ্গিতে—না তারা ঘেউ ঘেউ করছিল, না কোনো বিশৃঙ্খলা করছিল, শুধু শিশুটিকে রক্ষার চেষ্টা করছিল।

কলোনির এক নারী প্রথম শিশুটিকে দেখতে পান। তিনি বলেন,
“ঘুম ভেঙে এমন দৃশ্য দেখব ভাবিনি। কুকুরগুলো মোটেও আক্রমণাত্মক ছিল না—ওরা খুব শান্তভাবে নবজাতকটিকে ঘিরে রেখেছিল। যেন বুঝতে পারছিল, ছোট্টটি বাঁচার জন্য লড়াই করছে।”

আরেক বাসিন্দা জানান, ভোরের দিকে হঠাৎ কান্নার ক্ষীণ শব্দ শুনে প্রথমে ভেবেছিলেন কোনো ঘরের শিশু। পরে বাইরে এসে দেখতে পান পথকুকুরের বৃত্তের মাঝখানে পড়ে আছে একটি সদ্যোজাত।

ভোরের আলো ফুটতেই সাহস করে সামনে এগোলে কুকুরগুলো ধীরে সরে গিয়ে পথ করে দেয়। ওই নারী নিজের ওড়না দিয়ে শিশুটিকে জড়িয়ে নেন এবং প্রতিবেশীদের সাহায্যে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে শিশুটিকে পরে কৃষ্ণনগর সদর হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, নবজাতকের শরীরে কোনো আঘাত নেই। মাথায় থাকা রক্ত জন্মের সময়ের, যা থেকে বোঝা যায় জন্মের কিছুক্ষণ পরই তাকে ফেলে যাওয়া হয়েছিল।

নবদ্বীপ পুলিশ জানিয়েছে, রাতের অন্ধকারেই স্থানীয় কেউ শিশুটিকে সেখানে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ও চাইল্ড হেল্পলাইন শিশুটির দীর্ঘমেয়াদি সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করেছে।

এর আগেও এমন ঘটনা ঘটেছে—কয়েক বছর আগে কলকাতায় চারটি পথকুকুর একটি নবজাতককে ঘিরে কাক তাড়িয়ে দীর্ঘক্ষণ পাহারা দিয়েছিল বলে জানা যায়।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা