ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শিগগিরই শুরু হবে: ট্রাম্প

  • আপলোড সময় : ০৪-১২-২০২৫ ০৯:০০:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-১২-২০২৫ ০৯:০০:১৩ পূর্বাহ্ন
গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শিগগিরই শুরু হবে: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসরাইলের মধ্যে চলমান যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শিগগিরই শুরু হবে। যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতায় গত ১০ অক্টোবর এ যুদ্ধবিরতি শুরু হলেও ৫০০ বারের বেশি চুক্তিটি লঙ্ঘন করে হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। এর ফলে যুদ্ধবিরতির পরও নিহত হয়েছেন প্রায় ৪০০ ফিলিস্তিনি। এর আগে গত বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় খান ইউনিসে বাস্তুচ্যুত মানুষের ওপর বিমান ও কামান হামলা চালিয়ে অন্তত পাঁচজনকে হত্যা করেছে দখলদাররা।এর আগে ইসরাইল দাবি করে তাদের সেনাদের ওপর হামলা চালানোয় হামাসের এ সদস্যকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে ওই হতাহতের ঘটনা ঘটেছে।




ইসরাইলি সেনাদের ওপর কথিত হামলার বিষয়ে ট্রাম্প বলেন, ‘আজ একটি বোমা বিস্ফোরিত হয়েছে। এতে কিছু মানুষ গুরুতর আহত হয়েছেন। সম্ভবত কিছু মানুষ মারা গেছেন। কিন্তু যুদ্ধবিরতি ভালো চলছে। মধ্যপ্রাচ্যে শান্তি চলছে। কিন্তু সাধারণ মানুষ এটি বোঝে না। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপও সঙ্গে এগিয়ে চলছে। এটি শিগগিরই কার্যকর হবে।



আনুষ্ঠানিকভাবে হামাস ও ইসরাইলের মধ্যে দ্বিতীয় ধাপের চুক্তি এখনো হয়নি। তবে এটি কার্যকর করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মাধ্যমে কিছু মেকানিজম ঠিক করেছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় ধাপ শুরু হলে গাজার সরকারের নিয়ন্ত্রণ নেবে একটি টেকনোক্যাট সরকার। এছাড়া হামাসের বদলে নিরাপত্তার দায়িত্ব নেবে আন্তর্জাতিক বাহিনী।

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল