ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

নেতৃত্বের ফয়সালা আসমান থেকে আসে: হাসনাত

  • আপলোড সময় : ০৪-১২-২০২৫ ০৯:২৭:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-১২-২০২৫ ০৯:২৭:০৪ পূর্বাহ্ন
নেতৃত্বের ফয়সালা আসমান থেকে আসে: হাসনাত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, নেতৃত্বের ফয়সালা আসমান থেকেই আসে, জমিনে বসে কেউ তা নির্ধারণ করতে পারে না। যারা নেতৃত্ব ঠিক করে দিতে চায়, তারা শত চেষ্টা করেও জমিনের নেতৃত্ব নির্ধারণ করতে পারবে না, আমরা কেবল উসিলা।বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লার দেবিদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের ছোটনা গ্রামের একটি পথসভায় তিনি এসব কথা বলেন।হাসনাত বলেন, নির্বাচনে আমি যদি ১০টা ভোটও পাই তবুও দেবিদ্বার আমি ছেড়ে যাব না। যদি হেরেও যাই তারপরও আমি দেবিদ্বারের মানুষের সঙ্গে থাকব। এ দেবিদ্বার আমার অস্তিত্ব। খানকার মাঠ-ঘাট, আলো-বাতাস আমার অক্সিজেন।





তিনি আরও বলেন, যুগ যুগ ধরে এই দেশের নেতৃত্ব গড়ে উঠেছে খেটে খাওয়া মানুষের হাত ধরে। যারা শ্রমিক, যারা আমার বাবার মতো রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি ছিলেন তারাই নেতা বানিয়েছেন। অথচ সমাজের উচ্চশ্রেণির কিছু মানুষ এসব পরিশ্রমী মানুষকে মানুষই মনে করেন না। কামলা বলে অপমান করেন। আমি সেই অবহেলিত, বঞ্চিত মানুষগুলোর সন্তান হিসেবেই আজ নির্বাচনে দাঁড়িয়েছি। আজ থেকে আমার দায়িত্ব আপনাদেরকেই নিতে হবে। এখানে মায়েরা আছেন, আপনাদের দোয়ার শক্তিতেই আমরা এগিয়ে চলেছি। জুলাই আন্দোলনের সময় এই মায়েরা জায়নামাজে দাঁড়িয়ে আমাদের জন্য দোয়া করেছিলেন সেই মায়েদের আমার দায়িত্ব নিতে হবে। যারা মাঠে-ঘাটে কাজ করে সংসার চালিয়েছেন, যারা ২০-৩০ বছর প্রবাসে থেকে সংসার চালিয়েছেন, আমার বাবার মতো রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি হিসেবে জীবন কাটিয়েছেন যাদের কোনো বংশ পরিচয় নেই, যাদের উঁচু শ্রেণির মানুষরা মানুষই বলেই স্বীকৃতি দেয় না আজ আমি সে অবহেলিত মানুষদের প্রতিনিধি হয়েই আপনাদের সামনে দাঁড়িয়েছি।আপনাদের যাকে পছন্দ তাকেই ভোট দেবেন কোনো সমস্যা নেই, কিন্তু এ ভোট নিয়ে ঘরে ঘরে কোনো বিভেদ সৃষ্টি করবেন না। ভোট একদিন হবে কিন্তু এ বিভেদ একসময় সহিসংসতায় রূপ নেবে।




হাসনাত আব্দুল্লাহ বলেন, এখানে অনেক মা-বোন উপস্থিত আছেন। গতকাল এক মা আমার হাতে মুঠোয় কিছু টাকা দিয়ে বলেছেন, বাবা নির্বাচনে তুমি খরচ করবা। এ মারাই আমার শক্তি-সাহস। অনেক ভাই বিদেশ থেকে ফোন করছেন, বলেছেন ভাই টাকা নিয়ে চিন্তা করবেন না, টাকা আমরা দেব আপনি নির্বাচনে কাজ চালাই যান এ পরিশ্রমী ভাইদের উপহারটুকুই আমার শক্তি-সাহস। মাগো আপনাদের দেওয়ার মতো আমার কিছুই নেই, আমি আপনাদের কাছ থেকে নিতে এসেছি। যেখানেই যাই এ মায়ের আমার মাথায় হাত বুলিয়ে যে দোয়া করছেন নির্বাচনে আমি হারি বা জিতি তাতে কোনো দুঃখ নেই।




এর আগে বুধবার সকাল ৭টা থেকে সুলতানপুর ইউনিয়নের গজারিয়া এলাকায় থেকে পদযাত্রা শুরু করেন হাসনাত আবদুল্লাহ। দিনব্যাপী এ পদযাত্রায় সুলতানপুর ইউনিয়ন ও মোহনপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের পথঘাট ও বাড়ি বাড়ি ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি। 
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা