ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের

  • আপলোড সময় : ০৪-১২-২০২৫ ০১:২৬:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১২-২০২৫ ০১:২৬:৩১ অপরাহ্ন
ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের
ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। দেশটির কোনো রেকর্ড আবেদন আর গ্রহণ করছে না সংস্থাটি। এমনটা দাবি করেছে ইসরাইলি গণমাধ্যম চ্যানেল ১২।বুধবার (৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানায়, হঠাৎ করেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ইসরাইলের সব ধরনের আবেদন প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে। প্রতিবেদন মতে, ইসরাইলের স্বেচ্ছাসেবী সংগঠন ‘গিফট অব লাইফ’ ২,০০০ কিডনি দাতার একটি মানবিক অর্জন গিনেসে নিবন্ধন করতে চেয়েছিল। সেই লক্ষ্যে সংগঠনটি নিয়মমতো ফি পরিশোধ করে এবং জেরুজালেমে ২ হাজার দাতাকে নিয়ে ছবি তোলার আয়োজনও করে।


 
কিন্তু আবেদন পাঠানোর পর গিনেস থেকে ইমেইলে জানানো হয়, ইসরাইল থেকে কোনো রেকর্ড আবেদন তারা এখন গ্রহণ করছে না। ইসরাইলি সংগঠনটির দাবি, রাজনৈতিক কারণে তাদের আবেদন বাতিল করা হয়েছে।গিফট অব লাইফ এর প্রধান র‌্যাবাই র‌্যাচেল হাবার এ সিদ্ধান্তকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন। আবেদন বাতিলের কারণ জানতে একাধিকবার যোগাযোগ করলেও গিনেস কোনো জবাব দেয়নি বলে জানিয়েছেন তিনি।
 

 



চ্যানেল ১২ বলছে, গাজা যুদ্ধকে ঘিরে আন্তর্জাতিক মহলে ইসরাইলের বিরুদ্ধে বাড়তে থাকা বয়কট আন্দোলনের মধ্যে গিনেসের এই সিদ্ধান্ত এসেছে বলে ধারণা করা হচ্ছে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। গাজার কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি বাহিনী কমপক্ষে ৫৯১ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, যার ফলে কমপক্ষে ৩৬০ জন ফিলিস্তিনি নিহত এবং ৯২২ জন আহত হয়েছে।


 
এতে ২০২৩ সালের অক্টোবরে হামলা শুরু হওয়ার পর এখন পর্যন্ত গাজায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছেন আরও ১ লাখ ৭১ হাজারের বেশি মানুষ। তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি। 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা