ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

ব্রিটিশ পার্লামেন্টে বেগম জিয়াকে স্মরণ

  • আপলোড সময় : ০৫-১২-২০২৫ ০৯:৫১:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১২-২০২৫ ০৯:৫১:৫৬ পূর্বাহ্ন
ব্রিটিশ পার্লামেন্টে বেগম জিয়াকে স্মরণ
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে ব্রিটিশ পার্লামেন্টে। স্থানীয় সময় বুধবার (৩ ডিসেম্বর) লন্ডনের হাউস অব লর্ডসে আয়োজিত এক আন্তর্জাতিক সেমিনারে খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকা ও অবদান তুলে ধরা হয়।
‘তারেক রহমানের নীতি ও রাজনীতি: সমকালীন বাংলাদেশ’ শীর্ষক এই সেমিনারে যুক্তরাজ্যের সংসদ সদস্য, লর্ডস, আন্তর্জাতিক রাজনীতিবিদ, গবেষক, সাংবাদিকসহ বিভিন্ন দেশের উল্লেখযোগ্য ব্যক্তিরা অংশ নেন।অনুষ্ঠানটির আয়োজন করে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন ভয়েস ফর বাংলাদেশ ইউকে।


 
সেমিনারে বক্তারা বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, চলমান রাজনৈতিক পরিস্থিতি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব এবং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভয়েস ফর বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং আই'অন টিভির সিইও আতাউল্যাহ ফারুক। সভাপতিত্ব করেন হাউস অব লর্ডসের সিনিয়র সদস্য লর্ড হোসাইন।
 



প্যানেল আলোচনায় ছিলেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার সাবেক প্রধান আব্বাস ফয়েজ, ব্রিটিশ এমপি অ্যালেক্স বারোস-কার্টিস এবং আন্তর্জাতিক আইনজীবী রায়ান উইলিয়ামস। বক্তব্য দেন সাবেক ব্রিটিশ এমপি সাইমন ডানজাক, এমপি পল ও’, এবং ব্রিটিশ রাজনৈতিক ব্যক্তিত্ব জুলিয়ান গ্যালান্ট।



 
এছাড়া আলোচনায় অংশ নেন বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিক মাহিদুর রহমান এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইমুল মুজিব রহমান।

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার