ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

বিমানবন্দরে মোদির আকস্মিক উপস্থিতি, পুতিনকে আলিঙ্গন

  • আপলোড সময় : ০৫-১২-২০২৫ ০৯:৫৩:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১২-২০২৫ ০৯:৫৩:২১ পূর্বাহ্ন
বিমানবন্দরে মোদির আকস্মিক উপস্থিতি, পুতিনকে আলিঙ্গন
দু’দিনের সফরে ভারতে এসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লি বিমানবন্দরে পুতিনকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই গাড়িতে করে ফেরার আগে দুই নেতা করমর্দন করেন, একে অপরকে জড়িয়ে ধরেন এবং শুভেচ্ছা বিনিময় করেন।
রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ সংস্থা স্পুটনিক জানায়, রাশিয়ার প্রেসিডেন্ট এবং তার বন্ধুকে স্বাগত জানাতে বিমানবন্দরে নিজে উপস্থিত হন প্রধানমন্ত্রী মোদি। প্রোটোকল ভেঙে পুতিনকে জড়িয়ে ধরেন যা রাশিয়ানদের অবাক করেছে।
এনডিটিভি জানায়, প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের মাটিতে পুতিনকে ব্যক্তিগতভাবে স্বাগত জানানোর জন্য প্রধানমন্ত্রী মোদির ইঙ্গিত সম্পর্কে রাশিয়ান পক্ষকে কিছু জানানো হয়নি।
 



 
সাধারণ প্রোটোকল অনুযায়ী কোনো বিদেশি রাষ্ট্রনেতা ভারত সফরে এলে তাকে বিমানবন্দরে স্বাগত জানাতে হাজির থাকেন পররাষ্ট্রমন্ত্রী বা প্রতিমন্ত্রী। কখনও বা দায়িত্বপ্রাপ্ত অন্য কোনো মন্ত্রী। তবে এর আগেও মোদি প্রোটোকল ভেঙে অন্য নেতাদের স্বাগত জানাতে নিজে উপস্থিত হয়েছেন বিমানবন্দরে। এদিকে, বিজেপি এক্সে একটি পোস্টে আরও বলেছে, স্বাভাবিক রীতি থেকে সরে গিয়ে দিল্লি বিমানবন্দরে পুতিন পৌঁছানোর পর প্রধানমন্ত্রী মোদি ব্যক্তিগতভাবে তাকে স্বাগত জানিয়েছেন।পুতিন দুই দিনের জন্য ভারতে থাকবেন, শুক্রবার প্রধানমন্ত্রী মোদির সাথে ২৩তম ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন রাশিয়ার এই নেতা।




এর আগে মোদি এবং পুতিনের একটি ব্যক্তিগত নৈশভোজে অংশ নেয়ার কথা জানানো হয়। আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া না গেলেও, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে এই নৈশভোজের আয়োজন হওয়ার কথা।সেপ্টেম্বরে, চীনে সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) শীর্ষ সম্মেলনের সময় পুতিন প্রধানমন্ত্রী মোদিকে তার সরকারি গাড়িতে করে ভ্রমণের প্রস্তাব দিয়েছিলেন।



 
এদিকে, পুতিন আগামীকাল মোদির সাথে বৈঠক করবেন বলে জানা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ) ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, আলোচনার মূল লক্ষ্য হবে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ, যা সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
 ভারত ও রাশিয়া বিদ্যমান বাণিজ্য ঘাটতি পূরণের জন্য কাজ করছে, নয়াদিল্লি সামুদ্রিক পণ্য, আলু, ডালিম, প্রক্রিয়াজাত খাদ্য, ভোগ্যপণ্য এবং ওষুধের রপ্তানি বৃদ্ধির উপর জোর দিচ্ছে।

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার