ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

হায়দ্রাবাদ হাউসে আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছেন পুতিন ও মোদি

  • আপলোড সময় : ০৫-১২-২০২৫ ০৩:৩৩:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১২-২০২৫ ০৩:৩৩:১৮ অপরাহ্ন
হায়দ্রাবাদ হাউসে আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছেন পুতিন ও মোদি
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নয়াদিল্লির সরকারি ভবন হায়দ্রাবাদ হাউসে আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) করমর্দন এবং যৌথ ছবির জন্য পোজ দেওয়ার পর তারা বৈঠকে বসেন।রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, দুই নেতার মধ্যে আগের দিনই একটি অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে। সেখানে বন্ধুত্বপূর্ণ পরিবেশে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করেন। এখন রাশিয়া এবং ভারতের প্রতিনিধিদের অংশগ্রহণে আনুষ্ঠানিক আলোচনা শুরু হলো।
এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রুশ নেতা নয়াদিল্লিতে পৌঁছান। প্রায় চার বছর আগে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এটিই পুতিনের প্রথম ভারত সফর।




'পুরোনো বন্ধু' পুতিনকে স্বাগত জানাতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রটোকল ভেঙে বিমানবন্দরে যান। বিমানবন্দরে পুতিনকে স্বাগত জানাতে মোদির উপস্থিতি একটি বিরল পদক্ষেপ। কারণ সফররত বিদেশি নেতাদের সাধারণত সিনিয়র ভারতীয় মন্ত্রীরা অভ্যর্থনা জানান।
এরপর পুতিন বিমান থেকে নেমে আসার সঙ্গে সঙ্গে লাল গালিচায় দাঁড়িয়ে দুই নেতা একে অপরকে আলিঙ্গন করেন। শুধু তাই নয়, নিজের গাড়িতেই পুতিনকে সঙ্গে নিয়ে রওনা দেন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের দিকে।





রয়টার্স জানিয়েছে, দুই দিনের এই সফরে পুতিনের সঙ্গে জ্যেষ্ঠ মন্ত্রী এবং একটি বিশাল রাশিয়ান ব্যবসায়িক প্রতিনিধিদল রয়েছেন। মস্কো এবং নয়াদিল্লি জ্বালানি ও প্রতিরক্ষার বাইরেও তাদের অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণের চেষ্টা করছেন।

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল