ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

অবশেষে জাস্টিন ট্রুডো-কেটি পেরির প্রেমের আনুষ্ঠানিক ঘোষণা

  • আপলোড সময় : ০৬-১২-২০২৫ ০৯:৪৫:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-১২-২০২৫ ০৯:৪৫:৪৭ পূর্বাহ্ন
অবশেষে জাস্টিন ট্রুডো-কেটি পেরির প্রেমের আনুষ্ঠানিক ঘোষণা
স্ত্রী থেকে বিচ্ছেদের পর থেকেই মার্কিন পপ তারকা কেটি পেরির সঙ্গে সম্পর্কের গুঞ্জন ঘুরছিল কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে ঘিরে। এতদিন দু’জনেই বিষয়টি নিয়ে মুখ খুলেননি। তবে এবার আন্তর্জাতিক অঙ্গনেই তারা সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন।


সম্প্রতি জাপানের সাবেক প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ও তার স্ত্রী ইউকো কিশিদার আমন্ত্রণে এক মধ্যাহ্নভোজে একসঙ্গে উপস্থিত হন ট্রুডো ও কেটি পেরি। সেই অনুষ্ঠানের মাধ্যমে তারা তাদের সম্পর্ককে প্রথমবারের মতো প্রকাশ্যে স্বীকার করেন।


মধ্যাহ্নভোজের পর ট্রুডো এক্স-এ (টুইটার) কয়েকটি ছবি শেয়ার করে লিখেছেন— “আপনাকে দেখে দারুণ লাগল ফুমিও কিশিদা। ক্যাটি এবং আমি আপনার ও ইউকোর সঙ্গে বসে কথা বলার সুযোগ পেয়ে খুবই আনন্দিত।”

এই পোস্ট প্রকাশ্যে আসার পরই দু’জনের সম্পর্ক নিয়ে বিশ্বমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম হয়।


গত অক্টোবরেই ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় চুম্বনরত অবস্থায় ক্যামেরাবন্দি হয়েছিলেন কেটি পেরি ও জাস্টিন ট্রুডো। এরপরও কয়েকবার তাদের একসঙ্গে দেখা গেলেও আনুষ্ঠানিক ঘোষণা দেননি কেউই।

জাপানে কিশিদার বাসায় আমন্ত্রণ গ্রহণ করে দু’জনের উপস্থিতি সেই গুঞ্জনকে এবার নিশ্চিত করল।

মধ্যাহ্নভোজের ছবি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় ওঠে। অনেকেই এই জুটিকে “২০২৫ সালের সবচেয়ে আলোচিত সেলিব্রিটি–রাজনীতিবিদ জুটি” বলে মন্তব্য করছেন।
 

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম