ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ  ৩১ অক্টোবর এইচএসসির ফলাফল প্রকাশ বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: উপদেষ্টা জাহেদ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫ হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি ২ প্রধানমন্ত্রীর রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি সত্যনিষ্ঠ সাংবাদিকরাই স্বৈরাচারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন: রিজভী আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ সব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজিবি মোতায়েন সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী শাহে আলম পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি, যোগদান না করলে ‘স্ট্যান্ড রিলিজ’ ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন

ছেলেসহ সন্তানসম্ভবা সোনালীকে ফেরত নিল ভারত, স্বামীকে ‘না

  • আপলোড সময় : ০৬-১২-২০২৫ ১১:৫৬:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-১২-২০২৫ ১১:৫৬:৫৬ পূর্বাহ্ন
ছেলেসহ সন্তানসম্ভবা সোনালীকে ফেরত নিল ভারত, স্বামীকে ‘না
অনেক চড়াই-উতরাই পেরিয়ে অবশেষে নিজ দেশ ভারতের মাটিতে ফিরলেন সোনালী খাতুন। অন্তঃসত্ত্বা সোনালীর সঙ্গে তখন তাঁর ৮ বছরের সন্তান সাব্বির। গতকাল শুক্রবার চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত দিয়ে বিজিবি সদস্যরা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের হাতে ওই নারী ও তাঁর শিশুসন্তানকে হস্তান্তর করে। নিজ দেশে ফেরত যাওয়ার সময় সোনালীর চোখমুখ ছিল অন্ধকার। মুখে ছিল না হাসির রেখা। কারণ তাঁর স্বামী দানেশ তাদের সঙ্গে ফিরতে পারেননি। 

২৫ জুন বিএসএফ কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ছয় ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঠেলে পাঠায় (পুশইন)। এরপর তারা চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রবেশ করলে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের অবৈধ অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তার করে। ২২ আগস্ট আদালতের নির্দেশে তাদের জেলহাজতে পাঠানো হয়। আটক ব্যক্তিদের মধ্যে অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী, তাঁর নাবালক শিশু ও স্বামী দানেশও ছিলেন।  মানবিক বিবেচনায় আদালত ২ ডিসেম্বর তাদের স্থানীয় জিম্মায় প্রদান করেন ও কূটনৈতিক তৎপরতার মাধ্যমে দেশে ফেরত পাঠানোর নির্দেশনা দেন। ভারতীয় হাইকমিশনের অনুরোধের পরিপ্রেক্ষিতে অন্তঃসত্ত্বা নারী ও শিশুর পুশইনজনিত মানবিক ঝুঁকি ও আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি নজরে রেখে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিজিবি সদরদপ্তর কূটনৈতিক পর্যায়ে নিবিড় যোগাযোগ স্থাপন করে। উভয় দেশের সম্মতিতে ভারতীয় নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়। এরই ধারাবাহিকতায় গতকাল সোনালী ও তাঁর সন্তানকে নিজ দেশে ফেরত পাঠানো হলো। 

দেশে ফেরার সময় সোনালী বলেন, আমার বাড়ি পশ্চিমবঙ্গের বীরভূম জেলায়। ভারতের পুলিশ আমাদের দিল্লি থেকে ধরেছে। আমার স্বামীকে ছেড়ে দেবে বলেছিল। আমরা বাংলায় কথা বলেছিলাম।

মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, বিএসএফের এ ধরনের অমানবিক পুশইন আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড এবং দ্বিপক্ষীয় সীমান্ত ব্যবস্থাপনা চুক্তির স্পষ্ট লঙ্ঘন। দীর্ঘদিন ধরে এ ধরনের কর্মকাণ্ড সীমান্ত এলাকায় মানবিক সংকট তৈরি করছে, উভয় দেশের সৌহার্দ্যপূর্ণ সীমান্ত ব্যবস্থাপনার প্রতিবন্ধকতা হিসেবে দেখা দিচ্ছে। 

তিনি বলেন, বাংলাদেশ সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিজিবি মানবিক মূল্যবোধ, আন্তর্জাতিক আইন ও প্রতিবেশীসুলভ সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পুরো প্রক্রিয়াটি সম্মানজনকভাবে সম্পন্ন করেছে। বিশেষ করে অন্তঃসত্ত্বা নারী ও শিশুর সুরক্ষা নিশ্চিত করে বিজিবি দায়িত্বশীলতা ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। বিজিবি আশা প্রকাশ করেছে, ভবিষ্যতে বিএসএফ পুশইনসহ এমন আন্তর্জাতিক আইনবিরোধী কর্মকাণ্ড বন্ধ করবে এবং সীমান্তে মানবিক, দায়িত্বশীল ও আইনসম্মত আচরণ বজায় রাখবে। 

ভারতের পুশইন করা ছয়জন হলেন– পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মন্নু শেখের ছেলে দানেশ (২৮), ভোদু শেখের মেয়ে সোনালী খাতুন (২৬), সেরাজুল শেখের মেয়ে সুইটি বিবি (৩৩), আজিজুল দেওয়ানের ছেলে কুরবান শেখ (১৬) ও ইমাম দেওয়ান (৬) এবং দানেশের ছেলে সাব্বির শেখ (৮)। 

এদিকে সুইটি বিবির আরেক সন্তান মো. ইমাম দেওয়ান (৬) ও সোনালী বিবির সন্তান সাব্বির শেখ (৮) কারাগারে বন্দি থাকলেও মামলার আসামি ছিল না। 

বাংলাদেশে পুশইনের শিকার পশ্চিমবঙ্গের সোনালী এবং তাঁর আট বছরের সন্তানকে ভারতে ফিরিয়ে আনতে হবে বলে গত বুধবার দেশটির কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। একই সঙ্গে দেশে ফিরিয়ে আনার পরে তাঁর চিকিৎসার ব্যবস্থা করারও নির্দেশ দেওয়া হয়েছে। কেউ ভারতের নাগরিক কিনা, তা যাচাই করার জন্য কেন্দ্রের পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছেন আদালত।

কমেন্ট বক্স
বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ