ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে

৪৯ দিনে কোরআন হিফজ করা বিস্ময় শিশু হাবিবুরকে খেলাফত ছাত্র মজলিসের সংবর্ধনা

  • আপলোড সময় : ১৫-১১-২০২৪ ১০:৫৮:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১১-২০২৪ ১০:৫৮:১২ পূর্বাহ্ন
৪৯ দিনে কোরআন হিফজ করা বিস্ময় শিশু হাবিবুরকে খেলাফত ছাত্র মজলিসের সংবর্ধনা
মাত্র ৪৯ দিনে পবিত্র কোরআনে হিফজ করা ৭ বছরের শিশু হাবিবুর রহমানকে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস নোয়াখালী জেলা শাখার পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় বাইতুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা প্রাঙ্গণে সংগঠনের পক্ষ থেকে ওই বিস্ময় শিশুর হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট দেয়া হয়।এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ  ছাত্র মজলিস নোয়াখালী জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা বোরহান উদ্দিন ও নোয়াখালী জেলার সাবেক সভাপতি মুহাম্মাদ মুবারক বিন মোর্শেদ ও বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস  নোয়াখালী জেলা শাখার সেক্রেটারি আরাফাত বিন জাহাঙ্গির ও বাইতুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার পরিচালক হাফেজ কারি শাহাদাত হোসাইন ও প্রধান হাফেজ নুরুল আলম প্রমুখ।
 
নেতৃবৃন্দ বলেন, ‘শিশু হাফেজ হাবিবুর রহমান নিশ্চয়ই মহান আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, এটা পবিত্র কোরআনের এক অনন্য মুজিজাও বটে। এত কম বয়সে কোরআনের ৩০ পারা হৃদয়ে ধারণ করা বিস্ময়কর! হাবিবুর রহমান আগামীতে যেন তার এ মেধাকে কাজে লাগিয়ে ইসলাম এবং দেশের খেদমত করতে পারে সেটাই আমাদের প্রত্যাশা। তার আগামীর জীবন সুন্দর এবং সাফল্যমণ্ডিত হোক সে কামনা করেন নেতৃবৃন্দ।’উল্লেখ্য, বিস্ময়কর ও প্রখর মেধাবী হাবিব নোয়াখালী বেগমগঞ্জের বাইতুল কোরআন ইন্টারন্যাশনাল মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী। সে সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নের বালিয়াকান্দী গ্রামের সৌদি প্রবাসী মাইনুদ্দিন রাসেলের ছেলে। 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী

যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী