ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

১০ দিনের আলটিমেটাম সরকারি কর্মচারীদের

  • আপলোড সময় : ০৬-১২-২০২৫ ১২:৪৭:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১২-২০২৫ ১২:৪৭:১৮ অপরাহ্ন
১০ দিনের আলটিমেটাম সরকারি কর্মচারীদের
আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে নবম পে-স্কেলের গেজেট প্রকাশ না করা হলে দেশজুড়ে কর্মবিরতি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছে ‘সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ’ নামে একটি সংগঠন। গতকাল শুক্রবার জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত মহাসমাবেশ থেকে সংগঠনটির নেতারা এ ঘোষণা দেন।


সমাবেশে রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকে সরকারি কর্মচারীরা অংশ নেন। বিশেষ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী, রেলওয়ে ও বিদ্যুৎ বিভাগের কর্মচারী, সংসদ-সচিবালয় গাড়িচালক সমিতি, বাংলা একাডেমি কর্মচারী ইউনিয়ন, বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের কর্মচারী, আবহাওয়া অধিদপ্তরের কর্মচারী ফেডারেশন এবং ডাক বিভাগের কর্মরত কর্মচারীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মহাসমাবেশে বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদের সভাপতি আবু নাসির খান বলেন, বাজারদরের সঙ্গে সমন্বয় রেখে প্রতি পাঁচ বছর অন্তর বেতন বাড়ানোর কথা থাকলেও ২০১৫ সালের পর থেকে সরকারি কর্মচারীদের বেতন কাঠামোতে কোনো পরিবর্তন আসেনি। এ দিকে গত এক দশকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কয়েক গুণ বেড়ে যাওয়ায় কর্মচারীরা চরম আর্থিক চাপের মধ্যে রয়েছেন। এ সময় দীর্ঘদিন ধরে বিভিন্ন সংগঠনের ব্যানারে পে-স্কেল বাস্তবায়নের দাবিতে আন্দোলনের কথা উল্লেখ করেন তিনি।



তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার নবম পে-স্কেলের জন্য পে-কমিশন গঠন করেছে; কিন্তু নতুন পে-স্কেল আগামী সরকার বাস্তবায়ন করবে, অর্থ উপদেষ্টার এমন বক্তব্য কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। এ অবস্থায় জাতীয় নির্বাচনের তপশিল ঘোষণার আগেই বৈষম্যমুক্ত নবম পে-স্কেল কার্যকর করার দাবি জানাচ্ছি।




মো. ওয়ারেস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মহাসমাবেশে বিভিন্ন দপ্তর ও বিভাগের সহস্রাধিক সরকারি কর্মচারী অংশ নেন। মো. জাকির হোসেন, আমিনুর রহমান ও রোকন উদ্দিনের নেতৃত্বে বাংলাদেশ ডাক বিভাগের বিপুলসংখ্যক কর্মচারীও এতে যোগ দেন।



কর্মচারীদের যৌক্তিক দাবির প্রতি সংহতি জানাতে সমাবেশে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, জুনায়েদ সাকিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এ ছাড়া কর্মচারী নেতা মো. বাদিউল কবির, মো. মাহমুদুল হাসান, রবিউল জোয়াদ্দার, মো. লুৎফর রহমান, আ. হান্নান, মো. বেলাল হোসেন ও খায়ের আহমেদ মজুমদারসহ অনেকে বক্তব্য দেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা