ঢাকা , মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ , ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাইমুম রেজার পদত্যাগ মিরপুরে বহুতল ভবনে আগুন সৌদি আরবে মিসাইল হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় মিলেছে ২৫শে মার্চ সারাদেশে প্রতীকী ব্ল্যাকআউটের সিদ্ধান্ত সরকারের হাদি হত্যার আসামিদের দ্রুত দেশে আনা হবে: আইজিপি জিয়াউল আহসানের বিরুদ্ধে দ্বিতীয় সাক্ষীর সাক্ষ্যগ্রহণ আজ রাষ্ট্রপতি দাঁড়িয়ে, আপনি বসে’, মোদির সমালোচনা করে মমতা নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ট্রাম্প ৫ দেশ থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল সরকার দুদক কর্মকর্তার ছিনতাই হওয়া সেই মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২ চলেন যুদ্ধে যাই’, বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইরান-ইসরায়েল যুদ্ধে নিহত প্রবাসী আহমেদ আলীর মরদেহ ঢাকায় ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণা ১ মণ দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার ঘোষণা যুবকের মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কা, ব্যারেল প্রতি ছাড়াল ১০০ ডলার দুপুরের মধ্যে ৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস আজ থেকে নতুন পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি, কোন গাড়িতে মিলছে কত লিটার? শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ জন নারী আগের পোশাক চায় পুলিশ, রাষ্ট্রের শতকোটি টাকা অপচয় মির্জা আব্বাসকে ভয়ভীতি দেখানোর অভিযোগ, নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন

সামনের নির্বাচন আমাদের জন্য বড় পরীক্ষা-রংপুরে পররাষ্ট্র উপদেষ্টা

  • আপলোড সময় : ০৬-১২-২০২৫ ০১:৪০:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১২-২০২৫ ০১:৪০:০৪ অপরাহ্ন
সামনের নির্বাচন আমাদের জন্য বড় পরীক্ষা-রংপুরে পররাষ্ট্র উপদেষ্টা
সামনে অত্যন্ত একটা বড় পরীক্ষা আছে আমাদের। সেটা হলো নির্বাচন। প্রধান উপদেষ্টা সবসময় বলছেন, কারও কোন অভিযোগ থাকবে না, এমন একটা আদর্শ নির্বাচন হতে হবে। সেক্ষেত্রে আইনশৃঙ্খলাটা খুব গুরুত্বপূর্ণ'— এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। 
শনিবার (৬ ডিসেম্বর) রংপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন।পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সব কিছুর ভিত্তি হলো আইনশৃঙ্খলা। এটি ভালো না থাকলে কোন কিছুই অর্জন করা যাবে না। আমরা জানি এ নিয়ে খুব খারাপ সময় আমাদের গেছে। আশার কথা হলো পুলিশ শেষ পর্যন্ত তাদের অবস্থানটা সংহত করতে পেরেছে।’




তিনি বলেন, ‘যে প্রার্থীর হেরে যাওয়ার সম্ভাবনা থাকে, তিনি কিন্তু সব সময় গন্ডগোলের চেষ্টা করতে পারেন। সেটা মাথায় রেখেই আমি মনে করি যথেষ্ট ব্যবস্থা নেয়া হবে। এটা নিয়ে প্রধান নির্বাচন কমিশনার মিটিং করেছেন। এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও যথেষ্ট সজাগ।
উপদেষ্টা বলেন, ‘আমরা আশা করি একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা সরকার গঠন হবে এবং আমরা আমাদের দায়িত্ব তাদের বুঝিয়ে দিয়ে চলে যেতে পারবো।’এসময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, মহানগর উপ-পুলিশ কমিশনার (অপরাধ) তোফায়েল আহমেদ, পুলিশ সুপার মারুফাত হোসাইনসহ জেলার বিভিন্ন দফতরের কর্মকর্তারা।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাইমুম রেজার পদত্যাগ

ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাইমুম রেজার পদত্যাগ