ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা, জনজীবনে স্থবিরতা

  • আপলোড সময় : ০৬-১২-২০২৫ ০১:৪১:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১২-২০২৫ ০১:৪১:৫০ অপরাহ্ন
পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা, জনজীবনে স্থবিরতা
উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ে ক্রমেই বাড়ছে শীতের দাপট। দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় গত কয়েকদিন ধরে এ জেলার তাপমাত্রা দ্রুত হ্রাস পাচ্ছে।শনিবার (৬ ডিসেম্বর) পঞ্চগড়ে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা দেশের সর্বনিম্ন বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।এদিন সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে এ তাপমাত্রা রেকর্ড করা হয়। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। এর আগে শুক্রবার একই সময়ে এখানে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস।



এদিকে রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশার কারণে ভোগান্তিতে পড়ছেন শ্রমজীবী মানুষজন। সকালে কাজে বের হয়ে অনেককেই অতিরিক্ত শীতবস্ত্র পরেও কাজ করতে হিমশিম খেতে দেখা গেছে। তাপমাত্রা কমে যাওয়ায় শিশু, বয়স্ক ও অসুস্থদের ওপর এর প্রভাব বেশি পড়ছে। নিম্নআয়ের বহু পরিবার শীতবস্ত্রের সংকটে রয়েছে।



এ বিষয়ে জেলা সদরের ইজিবাইক চালক জাহাঙ্গীর আলম বলেন,শীতের কারনে আমাদের অনেক সময় হয়। গাড়ি নিয়ে বের হলে আয় কম হয়। জেলার বোদা উপজেলার ময়দানদিঘী এলাকার বাসিন্দা হাফিজুর রহমান,তিনি বলেন,কয়েক দিন ধরে অনেক শীত অনুভূত হচ্ছে। গরীব মানুষদের অনেক কষ্ট হচছে। 




তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বিষয়টি নিশ্চিত করে জানান, পঞ্চগড়ে বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তিনি বলেন, তাপমাত্রার পারদ ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে এলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। ডিসেম্বর মাসে তাপমাত্রা আরও কমে মাঝারি শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।


জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান বলেন, শীত মৌসুমে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো জেলা প্রশাসনের অন্যতম অগ্রাধিকার। তিনি জানান, এবার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে পঞ্চগড় জেলায় শীতবস্ত্র সহায়তার জন্য ৩০ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। এর মাধ্যমে ইতোমধ্যে পাঁচটি উপজেলার ৪৩টি ইউনিয়নে ৮ হাজার ৬৪০টি কম্বল বিতরণ করা হয়েছে। তবে চাহিদা বেশি হওয়ায় অতিরিক্ত ৬৫ হাজার কম্বলের প্রয়োজন উল্লেখ করে মন্ত্রণালয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে