ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

এনসিপিসহ তিন দলের নতুন জোটের ঘোষণা বিকেলে

  • আপলোড সময় : ০৭-১২-২০২৫ ০২:২১:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১২-২০২৫ ০২:২১:৪১ অপরাহ্ন
এনসিপিসহ তিন দলের নতুন জোটের ঘোষণা বিকেলে
বিএনপি–জামায়াতে ইসলামীর বাইরে নতুন রাজনৈতিক ও নির্বাচনী জোট গঠনের যে আলোচনা দুই সপ্তাহ ধরে চলছিল, সেটি অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে। তবে ঘোষিত এই জোটে থাকছে না গণঅধিকার পরিষদ। নতুন জোট গঠন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ও বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন।


আজ রোববার (৭ ডিসেম্বর) বিকেল চারটায় রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলন করে এই জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। দলগুলোর ভাষ্য অনুযায়ী, এই জোটের লক্ষ্য ‘জুলাই গণ–অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে ইচ্ছুকদের রাজনৈতিক–নির্বাচনী ঐক্য’ গড়ে তোলা।


দুপুরের দিকে এনসিপির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন সাংবাদিকদের জানান, ডিআরইউতে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিন দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। এবি পার্টির একটি সূত্রও জোট ঘোষণার খবর নিশ্চিত করেছে।

গত মাসের শেষ সপ্তাহে প্রথমবার এই চার দলের (এনসিপি, এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও গণঅধিকার পরিষদ) সমন্বয়ে একটি নির্বাচনী জোট গঠনের আলোচনা সামনে আসে। ২৭ নভেম্বর শাহবাগের শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে জোট ঘোষণার কথা থাকলেও আগের দিন রাত পর্যন্ত বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারে দীর্ঘ বৈঠকেও ঐকমত্যে পৌঁছানো যায়নি।


জোটে ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতাদের অংশের উদ্যোগে গঠিত রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)’–কে অন্তর্ভুক্ত করা নিয়ে এনসিপির কঠোর আপত্তি দেখা দেয়। অন্যদিকে গণঅধিকার পরিষদের শীর্ষ নেতাদের মধ্যেও জোটে যুক্ত হওয়া নিয়ে মতপার্থক্য দেখা দেয়। ফলে কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক ভেঙে যায় এবং জোটের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়।

আজ যে জোট ঘোষিত হতে যাচ্ছে, তাতে আপ বাংলাদেশ ও গণঅধিকার পরিষদ নেই—এমনটাই ধারণা করা হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে গণঅধিকারের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, বৈঠকে তারা জোটের লক্ষ্য, উদ্দেশ্য ও সক্ষমতা নিয়ে বেশ কিছু প্রশ্ন তুলেছিলেন, যার কোনও স্পষ্ট জবাব পাওয়া যায়নি।

তিনি বলেন, ‘আমরা প্রশ্নের উত্তর না পেয়ে অন্ধকারে ঝাঁপ দিতে পারি না। মূলত জোটের লক্ষ্য, উদ্দেশ্য ও সক্ষমতা নিয়ে সন্তোষজনক ব্যাখ্যা না পাওয়ায় এই জোটে গণঅধিকার পরিষদ থাকছে না।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম