ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬ , ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ রিজভীর! সীতাকুণ্ডে শিশু ইরামনি ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড আলমাস সুপার শপকে গুঁড়াদুধসহ নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগে জরিমানা ৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ বন্যা-পাহাড়ধসে সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের আশঙ্কা নেই : ত্রাণমন্ত্রী আর মুক্তি নয়, মা-বাবার ঘরে ফেরাই এখন তরুণদের ট্রেন্ড লাখো মানুষের ঢল, সম্পন্ন হলো খামেনির জানাজা ৪২ বছরে সর্বোচ্চ বৃষ্টি চট্টগ্রামে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোট কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৬ দিনে এসেছে ৮৫৪৩ কোটি টাকা রেমিট্যান্স বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ২৩, আহত শতাধিক ‘১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি’ হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ চট্টগ্রামে হবে চাইনিজ ইকোনমিক জোন: অর্থমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেপ্তার ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’

নচিকেতা হাসপাতালে ভর্তি

  • আপলোড সময় : ০৭-১২-২০২৫ ০২:২৭:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১২-২০২৫ ০২:২৭:৫৪ অপরাহ্ন
নচিকেতা হাসপাতালে ভর্তি
পশ্চিমবাংলার জনপ্রিয় গায়ক নচিকেতা চক্রবর্তী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। হৃদ্‌যন্ত্রের জটিলতা দেখা দেওয়ায় শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, হার্টের সমস্যার কারণেই নাকি তাঁকে ভর্তি করা হয়েছে। যদিও এই মুহূর্তে গায়কের অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে।






জানা যায়, গত কয়েকদিন ধরেই নচিকেতার শরীর ভালো যাচ্ছিল না। অসুস্থতার কারণে তিনি আসানসোলের শো বাতিল করতে বাধ্য হন।রোববার (৭ ডিসেম্বর) আরেকটি শো থাকার কথা ছিল, সেটিও বাতিল করা হয়েছে। তার শারীরিক অবস্থা বিবেচনায় আগামী সব শো আপাতত স্থগিত রাখা হয়েছে।এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারিতেও অসুস্থতার কারণে নচিকেতা একটি শো বাতিল করেছিলেন। তখন তার পরিবার জানিয়েছিল, গায়কের সারভাইকাল স্পন্ডিলাইটিস রয়েছে। এটি শীতে বেড়ে যায় এবং টানা শো করার ফলে সমস্যা আরও জটিল হয়।





তবে এবারের পরিস্থিতি ভিন্ন। সারভাইকাল নয়, এবার হার্টের সমস্যায় চিকিৎসাধীন এই জনপ্রিয় শিল্পী। পরিবারের তরফ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তার দ্রুত সুস্থতার জন্য শুভেচ্ছা জানাচ্ছেন ভক্তরা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী

সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী