ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

রিপাবলিকান দলে যোগ দিলেই নারীরা আরও 'হট' হয়ে যায়: ফক্স নিউজের হোস্ট

  • আপলোড সময় : ০৭-১২-২০২৫ ০৫:২১:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১২-২০২৫ ০৫:২১:৩৪ অপরাহ্ন
রিপাবলিকান দলে যোগ দিলেই নারীরা আরও 'হট' হয়ে যায়: ফক্স নিউজের হোস্ট
মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক ফক্স বিজনেসের এক সঞ্চালিকার মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক বিতর্ক। তিনি দাবি করেছেন—নারীরা রিপাবলিকান দলে যোগ দিলেই “আরও আকর্ষণীয়” হয়ে ওঠেন। তার ভাষায়, “সব রিপাবলিকান নারীই হট।”

ফক্স নিউজের এক আলোচনামূলক অনুষ্ঠানে অস্ট্রেলিয়ান অভিনেত্রী সিডনি সুইনিকে ঘিরে সাম্প্রতিক রাজনৈতিক বিতর্ক উল্লেখ করতে গিয়ে সঞ্চালিকা ক্যাটরিনা ক্যাম্পিনস বলেন, “সিডনি যত রিপাবলিকান হচ্ছে, ততই আরও সুন্দরী হয়ে উঠছে। আর এ কারণেই অনেকেই হিংসা করছে।”

তিনি আরও যোগ করেন, “আমার পরামর্শ—রিপাবলিকান হলে সব নারীরাই আরও ‘হট’ হয়ে যায়। বলুন তো, ভুল কি বললাম?”

অনুষ্ঠানে উপস্থিত আরেক সঞ্চালক জেসি ওয়াটারস মন্তব্যটি শুনে হাসতে হাসতেই বলেন, “ঠিকই বলেছেন। রিপাবলিকান হিসেবে নিবন্ধন করলেই মানুষ আরও সুন্দর হয়ে যায়।”

তবে ক্যাম্পিনসের এই মন্তব্য দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় তোলে। অনেকেই মন্তব্যটিকে রাজনৈতিক পরিচয়ের সঙ্গে নারীদের শারীরিক আকর্ষণকে যুক্ত করার “আপত্তিকর ও অযৌক্তিক” প্রচেষ্টা বলে আখ্যা দিয়েছেন।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম