ঢাকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬ , ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

পেট্রোলিয়াম জেলি নাকি গ্লিসারিন, কোনটি ত্বকের যত্নে বেশি কার্যকর

  • আপলোড সময় : ০৮-১২-২০২৫ ০৩:৪৪:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১২-২০২৫ ০৩:৪৪:৩০ অপরাহ্ন
পেট্রোলিয়াম জেলি নাকি গ্লিসারিন, কোনটি ত্বকের যত্নে বেশি কার্যকর
শীতে ত্বক হয়ে পড়ে রুক্ষ, শুষ্ক ও খসখসে। এই সময়ে সাধারণত দুটি পরিচিত এবং কার্যকর স্কিনকেয়ার উপাদান সামনে আসে—পেট্রোলিয়াম জেলি এবং গ্লিসারিন। দামী ক্রিম বা সিরামের বাইরে মায়েরা এবং দাদীরা কিন্তু এসব উপাদান দিয়েই ত্বকের যত্ন নিতেন। তবে প্রশ্ন হলো, এই দুই উপাদানের মধ্যে কোনটি বেশি উপকারী? শীতে ত্বকের জন্য কোনটি বেশি কার্যকর? চলুন, জানি পেট্রোলিয়াম জেলি ও গ্লিসারিনের কাজ, উপকারিতা এবং কোন ত্বকে কোনটি বেশি উপযোগী।

পেট্রোলিয়াম জেলি ও গ্লিসারিন কী?

ত্বক বিশেষজ্ঞ ডা. শ্বেতা ত্রিপাঠী জানান, গ্লিসারিন ত্বকে আর্দ্রতা টেনে এনে দেয়, আর পেট্রোলিয়াম জেলি সেই আর্দ্রতাকে ত্বকের মধ্যে আটকে রাখে। একসঙ্গে ব্যবহার করলে ত্বক দীর্ঘ সময় পর্যন্ত হাইড্রেটেড থাকে।

পেট্রোলিয়াম জেলি:

এটি একটি 'অ্যাক্লুসিভ' উপাদান, যা ত্বকের উপর একটি স্তর তৈরি করে, যাতে ত্বকের আর্দ্রতা হারিয়ে না যায়। যদিও এটি নিজে থেকে আর্দ্রতা যোগ করে না, তবুও ত্বকের ভিতরের আর্দ্রতাকে ধরে রাখে।

গ্লিসারিন:

গ্লিসারিন একটি 'হিউমেকট্যান্ট', যা ত্বক ও পরিবেশ থেকে পানি টেনে এনে ত্বকের উপরিভাগে পৌঁছে দেয়। এর ফলে ত্বক থাকে নরম, টানটান এবং হাইড্রেটেড।

পেট্রোলিয়াম জেলির উপকারিতা:

> অতিরিক্ত শুষ্ক বা খসখসে ত্বক সুরক্ষিত করে\

> ঠোঁট, গোড়ালি, কনুই, হাত, চোখের পাতা বা ক্ষতস্থানে ব্যবহার করা যায়

> ঠান্ডা, ধুলোবালি, বাতাস বা ঘর্ষণ থেকে ত্বক রক্ষা করে

> একজিমা-প্রবণ বা সংবেদনশীল ত্বকের জন্য নিরাপদ

অসুবিধা: ভারী বা তেলতেলে অনুভূতি হতে পারে, বিশেষত তৈলাক্ত ত্বকে।

গ্লিসারিনের উপকারিতা:

> ত্বককে ভিতর থেকে আর্দ্র করে রাখে

> তৈলাক্ত ও সংবেদনশীল ত্বকের জন্য উপযোগী

> লোশন, সিরাম, ক্লিনজার ও চুলের পণ্যেও ব্যবহৃত হয়

> হালকা এবং নন-গ্রেসি

অসুবিধা: খুব শুষ্ক আবহাওয়ায় একা ব্যবহারে ত্বক আরও শুষ্ক হতে পারে, যদি উপরে কোনো সিলিং লেয়ার না দেওয়া হয়।

কোনটি আপনার ত্বকের জন্য ভালো?

শুষ্ক ত্বক: দুটি একসঙ্গে ব্যবহার করা হলে সেরা ফল পাওয়া যায়। প্রথমে গ্লিসারিন বা গ্লিসারিনযুক্ত লোশন এবং তারপর পেট্রোলিয়াম জেলি। এই পদ্ধতিকে স্কিনকেয়ারে 'স্লাগিং' বলা হয়, যা ত্বককে গভীরভাবে হাইড্রেট ও সুরক্ষিত রাখে।

তৈলাক্ত বা ব্রণ-প্রবণ ত্বক: গ্লিসারিন সেরা পছন্দ, কারণ এটি হালকা এবং ব্রণ সৃষ্টি করে না।

সংবেদনশীল ত্বক: পেট্রোলিয়াম জেলি বেশি উপকারী, কারণ এতে কোনো সুগন্ধি বা ক্ষতিকর রাসায়নিক নেই। গ্লিসারিন ব্যবহারে কখনও কখনও ক্ষতস্থানে হালকা জ্বালাপোড়া হতে পারে।

শীতকাল বা শুষ্ক আবহাওয়া: এই সময় পেট্রোলিয়াম জেলি অত্যন্ত কার্যকর। এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখে এবং শুষ্ক বাতাস থেকে রক্ষা করে।

কোনটি সেরা?

এককভাবে কোনটি সেরা বলা যাবে না। আপনার ত্বকের ধরন, আবহাওয়া ও প্রয়োজন অনুযায়ী নির্বাচন করতে হবে। পেট্রোলিয়াম জেলি ত্বকের সুরক্ষার জন্য উপকারী, এবং গ্লিসারিন আর্দ্রতা ও নরমভাব দেয়। দুটোই চাইলে, প্রথমে গ্লিসারিন এবং পরে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করা উত্তম।

ত্বকের যত্নে দামী ক্রিমের প্রয়োজন নেই, কখনও কখনও সস্তা ও পরিচিত উপাদানই সবচেয়ে কার্যকর। পেট্রোলিয়াম জেলি এবং গ্লিসারিন শীতকালীন স্কিনকেয়ার রুটিনে অন্যতম সেরা সঙ্গী হতে পারে, যদি আপনি সঠিকভাবে ব্যবহার করেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা